অনিঃশেষ আলো $ ৪৭ শখ সং ক ইউকেলিসের স্মরণ রোজিকে অশ্রুসজল করে তুলেছে ঠিক; কিন্তু এখন এই বেদনা এতটা তীব্র নয় যে, আগের মতো তার মস্তিষ্ষটা বিকল করে তুলবে । এখন তার মস্তিষ্কে খুবই ভয়ানক বাস্তবতা ভেসে উঠেছে । এক হলো এই অলংকারগুলো, যা কিনা খুবই মূল্যবান । আর এই সোনাগুলো থেকে বেশি দামি সম্পদ সে নিজে । একে তো টগবগে যুবতী, তদুপরি এতটা-ই রূপসী যে, খোদ রোমসম্রাট হেরাকলও যদি দেখেন, তাহলে একে তিনি তার হেরেমের শোভা বানিয়ে নেবেন। নিজেকে তো আর লুকানো যায় না। তবে গায়ের অলংকারগুলো লুকিয়ে ফেলা সম্ভব। রোজি ঝটপট অলংকারগুলো খুলে ফেলল, যাতে দস্যুদের জন্য কোনো আকর্ষণ না থাকে । একবার ভাবল, সবগুলো অলংকার নদীতে ফেলে দিবে । কিন্তু পরে চিন্তা করল, না; এগুলো থাকলে কাজে লাগতে পারে; এগুলোর বিনিময়ে কারও থেকে সাহায্য নেওয়া যাবে । অলংকারগুলো লুকানোর জন্য রোজির পোশাকে কোনো পকেট নেই । তাকে ঘাগরার মতো একটা পোশাক পরানো হয়েছে । সে ঘাগরাটা পায়ের কাছ থেকে একটুখানি ছিড়ে নিল এবং অলংকারগুলো তাতে বেঁধে পুটুলিটা পোশাকের তলে লুকিয়ে বেধে নিল । এতক্ষণে রাত অর্ধেকেরও বেশি কেটে গেছে। এবার তার ভাবনাগুলোকে ছাপিয়ে চোখে নিদ্বা এসে দানা বাধল। কাছেই একটা গাছ ছিল। রোজি গাছটার তলায় গিয়ে শুয়ে পড়ল । অল্পক্ষণের মধ্যেই মেয়েটা গভীর ঘৃমে হারিয়ে গেল। চে রোজি যখন চোখ খুলল, ততক্ষণে দিনের আলোতে তার চোখদুটো ধাধিয়ে উঠেছে । মেয়েটা আশপাশে কতগুলো মানুষের উপস্থিতি অনুভব করল । বিড়বিড়িয়ে চোখদুটো মেলতে-মেলতে উঠে দীড়াল । দেখল, অনেকগুলো উৎসুক যানুষ চারদিক ঘিরে ধরে বিস্ময়ের সাথে তাকে দেখছে । “কে তুমি?'- জনতার মধ্য থেকে একজন জিজ্ঞেস করল- “এখানে এভাবে পড়ে আছ কেন?" “সবই বলব'- রোজি বলল- “আমাকে এমন একটা ঘরে নিয়ে চলো, যেখানে মহিলারা আছে । আমি প্রতারণার শিকার হয়ে এ পর্যস্ত এসে পৌছেছি । আমি নদী থেকে বেরিয়ে এসেছি ।' রোজি দেখল, তাকে দীড়ানো লোকগুলো মজুর শ্রেণীর সরল-সহজ মানুষ । মন্দচরিত্র বা অপরাধপ্রবণ মানুষ হলে এভাবে চুপচাপ দীড়িয়ে-দীড়িয়ে দেখত না। ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।