অনিঃশেষ আলো $ ৪৬ রোজি জানে না। এটা কোন নদী- ফোরাত? নাকি অন্য কোনো নদী, তাও রোজি বলতে পারে না। ক্লান্তি ও অবসন্নতার কাছে হার মেনে রোজি ওখানেই বসে পড়ল । রাতটা অন্ধকার ছিল বটে; কিন্তু রোজির মস্তিষ্ক আলোকোজ্জ্বল হতে লাগল । তার যুদ্ধের কথা মনে পড়ল- রক্তক্ষয়ী যুদ্ধ । হঠাৎ তার ইউকেলিসের কথাও মনে পড়ে গেল । ইউকেলিসের ভালবাসা তার রক্তের প্রতিটি কণিকায় মিশে গিয়েছিল । এখন তার স্মরণ তার মস্তিষ্ক ও শরীরটাকে প্রচণ্ড একটা ঝাঁকুনি দিল । তার মনে পড়ে গেল, সে রক্তমাখা লাশ আর গুরুতর আহত লোকদের মাঝে ইউকেলিসকে খুঁজে ফিরছিল। রোজির মাথাটা খুলতে শুরু করল । ইউকেলিসের লাশ! একটা ঘরে ইউকেলিসের মায়ের মরদেহ! সবগুলো দৃশ্য রোজির মনে পর্দায় একটা-একটা করে ভেসে উঠতে শুরু করল । এই লাশগুলো দেখে রোজির মনে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এবং সে স্বপ্নের জগতে চলে গিয়েছিল । বাস্তব জগতের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল । সে ছিল মেয়েটার আবেগের আতিশয্য । অতি আবেগই তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল । রোজি পাগলিনী হয়ে যায়নি যে, তার মস্তিষ্ক বাস্তবতাকে গ্রহণই করবে না। এবার আরেকটা ধাক্কা খেল, যার ফলে সে স্বপ্নের জগত থেকে বাস্তব জগতে ফিলে এল । তার হেরাকল-এর কথা মনে পড়ে গেল । মনে পড়ল, সে হেরাকলকে হত্যা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল । তারপর বনে-বাদাড়ে ঘুরে ফিরছিল । মানুষ তাকে ডাইনি মনে করেছিল । কেউ তার সামনে এসে পড়লে ভয়ে আড়ষ্ট হয়ে যেত আর সেই সুযোগে সে তার খাদ্য-পানীয়গুলো কেড়ে নিয়ে নিত। এভাবে তাকে না ক্ষুধার্ত থাকতে হয়েছে, না পিপাসার্ত । রোজির সেই লোকগুলোর কথাও মনে পড়ল, যারা তাকে পরম মমতা ও আদরের সঙ্গে এনে জাহাজে তুলেছিল । এবার মনে পড়ল, লোকগুলো মিশরের নাম উচ্চারণ করত । ফলে তার মনে বিশ্বাস জন্মে গেল, সে এখন মিশরে আছে । আরও মনে পড়ল, নতুন পোশাক পরিয়ে দুজন মহিলা তাকে অনেকগুলো অলংকার দ্বারা সজিয়ে তুলেছিল । যতটুকু মনে পড়ে তখন তাকে বলা হয়েছিল, এস; এবার গিয়ে তুমি হেরাকলকে হত্যা করো । তখন সে এই ভেবে খুশি হয়েছিল, এবার আমি ইউকেলিস-হত্যার প্রতিশোধ নেব । রোজির বিগত দিনগুলোর স্মৃতিমালা একটা-একটা করে মনে পড়তে লাগল । কিন্তু ছিল সবই আলো-আধারির মতো । যে-বাস্তবতাগুলো তার চোখের সামনে ভেসে উঠেছিল, সেগুলো ছিল আলোর মতো উজ্জ্বল । কিন্তু একটা প্রশ্নের উত্তর সে খুঁজে পাচ্ছে না, এই নদীটাতে তাকে ধাক্কা মেরে কেন ফেলে দেওয়া হলো । ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।