Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৪৫ তাকে নদীর কূলে নিয়ে গেলেন । ওখানটায় কুল বেশ খাঁড়া ছিল। পাদরি রোজির পিছনে এসে তাকে একটা ঠেলা দিল আর হতভাগা মেয়েটা নদীতে পড়ে গেল । রাত অন্ধকার ছিল । পাদরি ও অন্যান্য লোকেরা একটা ধর্মীয় গীত গাইতে শুরু করল । নদীটা বেশ গভীর ছিল । কিন্তু স্রোতে তেমন গতি ও তীব্রতা ছিল না। এর আগে কখনও এমন হয়নি যে, বলি-দেওয়া কোনো মেয়ে নদী থেকে জীবন নিয়ে উঠে এসেছে । যাকেই নিক্ষেপ করা হয়েছে, সেই নদীতে ভবে মৃত্যুকে বরণ করে নিয়েছে। কিন্ত রোজির বেলায় ঘটনা ভিন্ন ঘটনা । রোজি তার গোত্রের অধিপতির কন্যা । খুবই চঞ্চল ও চতুর মেয়ে । তার বসতির নিকট দিয়েই বয়ে গেছে ফোরাত নদী । রোজি তার কয়েকটা বান্ধবীকে নিয়ে ফোরাতে চলে যেত এবং সাতার কাটত । প্রথমে সাতরাত কূলে । পরে ধীরে-ধীরে নদীর অনেকখানি মাঝে চলে যেত, তীব্র খরের মধ্যে সীতার কেটেও সে নিরাপদে কূলে ফিরে আসত | একসময়ে রোজি একটা সুদক্ষ সাতারু মেয়ে হিসেবে পরিচিতি লাভ করেছিল । সে নদীর উঁচু-উচু পাড়ে দীড়িয়ে নদীতে ঝাঁপ দিত এবং সাতার কেটে আবার বেরিয়ে আসত । তার পিতা তার নিরাপত্তার জন্য দুজন লোক ঠিক করে রেখেছিল । তারা তার সঙ্গে নদীতে চলে যেত এবং প্রয়োজনে তাকে ও তার বান্ধবীদের সাহায্য করত । সেই রোজিকে এখন পিছন থেকে ধাক্কা মেরে নীলনদে ফেলে দেওয়া হলো । নদীতে নিক্ষিপ্ত সে না-জানি কী-কী ভাবনা ভেবেছিল । কিম্ত সবার আগে ভেবে নিল, যে করেই হোক নদী থেকে আমাকে প্রাণ নিয়ে বের হতে হবে । নদীতে পড়ে যাওয়ার পর সে পানির উপরে উঠে আসার পরিবর্তে তলে দিয়েই সাতার কাটতে থাকল এবং খানিক দূরে চলে গেল । যখন দম বের হয়ে যাওয়ার উপক্রম হলো, এবার সে উপরে উঠে এল এবং অপর কুলের দিকে সাতরাতে লাগল । অন্ধকারে তাকে কেউ দেখতে পাচ্ছিল না। দেখবেইবা কে? এই ঘোর খাওয়ার ভয়ে তারা তো সেখান থেকে চলেই গেছে। রোজি অনেকক্ষণ সাতার কেটে নদীর অপর কুলে গিয়ে ভিড়ল এবং নদী থেকে উঠে গেল । এবার সবার আগে সে অনুভব করল, যেন এতক্ষণ সে একটা স্বপ্ন দেখছিল আর এখন হঠাৎ সজাগ হয়ে গেছে। তার প্রকৃত বুঝ ও ভাবনা ফিরে এসেছে এবং মস্তিষ্ক স্বাভাবিক হয়ে গেছে । মেয়েটা নিজের পরিসংখ্যান নিল এবং পরিধানে অনেকগুলো অলংকার দেখে বিশ্মিয়ে হতবাক হয়ে গেল যে, এগুলো আমাকে পরাল কে! রোজি ওখানেই দীড়িয়ে রইল এবং চিস্তা করতে লাগল, এখন আমার কী হবে? পিতামাতা ও আপন বাড়ি-ঘর থেকে এখানে কত দূরে এসে পৌছেছে তার কিছুই ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।