অনিঃশেষ আলো $ 8৪ হুররিশ প্রবল দৃঢ়তার সঙ্গে বলল, মেয়েট্রাকে অবশ্যই বলি দিতে হবে । কারণ, ও আমাদের হাতে আমানত । আর আমানতে খেয়ানত করা উচিত হবে না। পাদরি তাকে দু-চারটা প্রশ্ন করলেন এবং বললেন, মেয়েটাকে আমার কাছে নিয়ে এসো । পরদিন রোজিকে গির্জায় নিয়ে আসা হলো । পাদরি তাকে দেখে শুধু এতটুকু জিজ্ঞেস করলেন, তুমি কি নিজের মর্জিতে এসেছ, নাকি তোমাকে জোরপূর্বক আনা হয়েছে? রোজি প্রশ্নের তাৎপর্য না বুঝেই উত্তর দিল, আমি নিজের মর্জিতে এসেছি । ঘটনা কী ঘটতে যাচ্ছে, তার কিছুই রোজি জানে না । হিতাহিত জ্ঞানশূন্য সরলমনা মেয়েটা পূর্ণ আস্থা ও আনন্দের সাথে কথা বলছিল, যেন মনে তার কোনোই শঙ্কা বা সংশয় নেই । পাদরি মঞ্ত্ুরি দিয়ে দিলেন, ঠিক আছে; এ-বছর একেই বলি দেওয়া হবে। ক সং সং হুররিশ ও তার স্ত্রী রোজিকে পরম যত্বের সাথে তাদের ঘরে রাখল এবং তার সঙ্গে তার বিকৃত মস্তিষ্ক অনুপাতে কথাবার্তা বলতে থাকল ৷ এভাবে তার জীবনের শেষ দিনটি এসে পড়ল । আজ রাত রোজিকে নীলনদে বলি দেওয়া হবে । সন্ধ্যার সময় রোজিকে গির্জায় নিয়ে যাওয়া হলো । তাকে হুররিশের মেয়ের মূল্যবান পোশাক ও অলংকারাদি পরিয়ে অপরূপ সাজে সাজানো হলো । নিজের কন্যাকে বাচানোর মূল্য হিসেবে হুররিশ তার সমুদয় স্বর্ণালংকার বিসর্জন দিয়ে দিল । দশ-এগারো বছর আগে এই প্রথাটা প্রকাশ্যে পালন করা হতো । চারদিকে প্রচার করিয়ে দেওয়া হতো, আজ রাত নীলনদের কূলে অমুক স্থানে একটি মেয়েকে বলি দেওয়া হবে । দৃশ্যটা দেখার জন্য মানুষ দলে-দলে এসে জমায়েত হতো । ওই মেয়েটাকে পবিত্র মনে করে মানুষ তার হাতে চুমো খেত। কিস্ত হেরাকল এই বলিকে ঠাণ্ডা মাথায় হত্যা এবং সর্বেচ্চ শাস্তিযোগ্য অপরাধ সাব্যস্ত করেছিলেন । তার পর থেকে তারা প্রতি বছর প্রথাটা লুকিয়ে-লুকিয়ে পালন করে আসছে । এখন আর এর জন্য প্রচার করা হয় না । জনতা জানে না, কবে বা কখন বলিপর্ব অনুষ্ঠিত হয়। রোজিকে লোকালয় থেকে অনেক দূরে নীলনদের কিনারায় একজায়গায় নিয়ে যাওয়া হলো । হুররিশ তাকে বলেছিল, নদীর কুলে নিয়ে তোমাকে একটা নৌকায় তুলে এসকান্দারিয়া নিয়ে যাব । কিবতিদের বড় পাদরি সেখানে উপস্থিত ছিলেন। কয়েকটি গোত্রের জনাকয়েক নেতাও ছিল । পাদরি রোজির গায়ে সুগন্ধময় পানি ছিটিয়ে দিলেন এবং তার সম্মুখে দীড়িয়ে কী যেন পাঠ করলেন । তারপর তার উভয় কীধে পালাক্রমে আঙুল রেখে বাহুতে ধরে ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।