অনিঃশেষ আলো $ ৪৩ চপ, কাজ সমাধা করে হুররিশ মিশর ফিরে যাচ্ছিল । জাহাজের অপেক্ষায় দুদিন তাকে আস্তাকিয়ায় আটকে থাকতে হলো । ঘটনাক্রমে সে জানতে পারল, আস্তাকিয়ার গভর্নর এটা ডাইনি বা প্রেতাত্বা ধরিয়ে এনেছেন। ফলে তাকে দেখার জন্য গভর্নরের বাসভবনে সাক্ষাতরুমে গিয়ে বসল । আলোচনার একপর্যায়ে রোজি তার হাতে এসে পড়ল । ফেরার পথে একরাতে হুররিশ ও তার সঙ্গীরা রোজিকেও জাহাজের ছাদে নিয়ে বসাল এবং তার মনটা জয় করার নিমিত্ত হেরাকল-এর বিরুদ্ধে কথা বলতে শুরু করল । হুররিশ তাকে জিজ্ঞেস করল, তুমি কি কুমারী? “তা তো অবশ্যই'- রোজি উত্তর দিল- “আমি অতখানি কুমারী, যতখানি ছিলেন মারয়াম, যিনি ঈসা মসীহকে জন্ম দিয়েছিলেন । তা কথাটা জিজ্ঞেস করলেন কেন? “তোমার উপর আমাদের কোনোই সন্দেহ নেই'- হুররিশ বলল- “জিজ্ঞেস করলমা এজন্য যে, বড়রা বলেছেন, নির্যাতিত কুমারী মেয়ে যদি কোনো অত্যাচারীকে হত্যা করে, তাহলে কোনো পাপ হয় না। হেরাকল-এর মতো অত্যাচারী আরেকজন রাজার নাম আমরা কোনোদিন শুনিনি ।' জাহাজ এসকান্দারিয়ার জেটিতে গিয়ে ভিড়ল । যাত্রীরা সবাই নেমে পড়ল এবং যার-যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো । হুররিশের বাড়ি এসকান্দারিয়া থেকে বেশ দূরবর্তী এক গ্রামে । তাই তারা একটা উট ভাড়া করল । সময়টাও এখন গভীর রাত । তারা উটে চড়ে রওনা হলো । পরদিন সকালে হুররিশ তার দুই বন্ধুকে নিয়ে সেই গ্রামটাতে গেল, যেখানে তাদের ধর্মীয় কেন্দ্রের অবস্থান । সবার আগে সে বড় পাদরির সঙ্গে দেখা করল এবং মিথ্যা তথ্য দিল, আস্তাকিয়ায় এক কিবতি খ্রিস্টানের সঙ্গে দেখা হয়েছিল । তিনি বললেন, তার কারবার খুবই খারাপ হয়ে গেছে। এমনকি না খেয়ে দিন কাটানোর মতো অবস্থায় পৌছে গেছেন । স্বপ্নে হযরত ঈসা (আ.) তাকে বলেছেন, তোমার কুমারী মেয়েটাকে নীলনদে বলি দিয়ে দাও; তাহলে তোমার কারবার ঠিক হয়ে যাবে ৷ পাশাপাশি নীলের কূলে বসবাসকারী লোকদেরও প্রভূত কল্যাণ হবে এবং তাদের প্রার্থনায় তোমার জীবন সতেজ ও সুখময় হয়ে উঠবে । হুররিশে সফরসঙ্গীরাও তার সাথে ছিল । গির্জায় বসে তারা তাকে সমর্থন জোগাল। এবং বলল, উক্ত কিবতি খ্রিস্টান তার মেয়েটাকে আমাদের হাতে তুলে দিয়েছেন এবং বলেছেন, এবছরই যেন একে নীলনদে বলি দেওয়া হয় । ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।