Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৪২ পিতার অনুমতি ছাড়া মেয়েকে বলি দিতে পারবেন না বটে; কিন্তু হুররিশের জানা আছে, সম্মতি না দিয়েও পার পাওয়ার কোনো উপায় নেই । ফলে তার পরিবারে যথারীতি মাতম শুরু হয়ে গেল । এতদিনে বিয়ে হয়ে গেলে মেয়েটাকে এই পরিণতির মুখোমুখি হতে হতো না। মেয়ের মা চেয়েছিলও বারবার । কিন্তু মায়ার জ্বালায় হুররিশ মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে পারেনি । মেয়ে নিজেও বলির জন্য প্রস্তুত নয় । একবার সে চিন্তা করেছিল, গির্জায় গিয়ে পাদরিকে বলবে, আমার বিয়ে হয়নি বটে; কিন্তু আমি কুমারী নই ৷ আমি অনেক বড় পাপী । দুজন যুবকের সঙ্গে আমি পাপ করেছি। কাজেই আমার বলি কবুল হবে না এবং নীলনদের প্রবাহ বন্ধই থাকবে । কিন্তু হুররিশ ও তার স্ত্রী মেয়েকে কঠোরভাবে বারণ করে দিল এবং বলল, না; তুমি মিথ্যা বলো না। মিথ্যা বললে পাপও হবে আবার সমাজে আমাদের মান-সম্মানও ক্ষু্ন হবে । আবার এমনও হতে পারে, মানুষ বলবে, তুমি জীবন বাচাতে মিথ্যা বলছ। বিষয়টা একটা কুপ্রথা ঠিক; নীলনদের প্রবাহ বন্ধ হওয়ার বিশ্বাসও ছিল ভুল । কিন্ত নিজেদের এই বিশ্বাসকে তারা অত্যন্ত কঠোরতার সাথে লালন করত | হেরাকল সরকারি যে-ধর্মটা চালু করেছিল, তাতে এই বলিপ্রথা হত্যার মতো অপরাধ ছিল। কিন্তু তারপরও এই কিবতিরা প্রথাটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করত । নিরাপত্তার জন্য তারা দিনের বদলে রাতে এই বলিপর্ব সম্পাদন করত । পাদরি যখন হুররিশকে বলেছিলেন, এ-বছর তোমার মেয়েকে বলি দেওয়া হবে, তখন সে কোনো প্রকার প্রতিবাদ ছাড়াই মাথাটা নুইয়ে দিয়েছিল । বলির রাত আসতে আরও মাসদুয়েক সময় বাকি আছে । মেয়ের চিন্তায় হুররিশ দিন-দিন বিমর্ষ হতে লাগল । এই পরিস্থিতিতে তাকে ব্যবসায়িক কাজে তার আর দুজন ব্যবসায়ী বন্ধুর সাথে আস্তাকিয়াসহ আরও দুটি জায়গায় যেতে হলো । তার বন্ধুরা তাকে সাস্তবনা দিচ্ছিল, তুমি খোদার নামে মেয়েকে বলি দিচ্ছ । আর এই বলিপর্ব অনুষ্ঠিত হয় মানবতার কল্যাণে । কাজেই খোদা তোমার এই বেদনাকে আনন্দে পরিণত করে দেবেন এবং এর বিনিময়ে তুমি অনেক পুণ্য লাভ করবে । কিন্ত এসব কথা হুররিশের উপর কোনোই ক্রিয়া করছিল না। দিন-দিন তার মনোবেদনা বাড়তেই থাকল । ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।