অনিঃশেষ আলো $ ৪১ ক সং ক পরদিন সকালে ফজর নামায আদায় করে সেনাপতি ঘরে ফিরে দেখতে পেলেন, তারা তিনজন ঘরে বসে আছে। তিনি রোজিকে তাদের হাতে তুলে দিলেন । তারা রোজিকে নিয়ে চলে গেল । আতস্তাকিয়া থেকে এসকান্দারিয়া পর্যস্ত স্থলপথও ছিল। কিন্তু এক-দুদিন পর একটা জাহাজ এসকান্দারিয় যাওয়ার কথা আছে । তাই তারা নৌপথে যাওয়ারই সিদ্ধান্ত নিল । রোজির মুখে একটা-ই বুলি- “হেরাকলকে খুন করে আমি তার রক্ত থান করব। মিশরি লোকগুলো তাকে সাহস জোগাতে থাকল যে, একাজে আমরা তোমাকে সার্বিক সহযোগিতা দেব । আমরা তোমার সঙ্গে থাকব । রাতে রোজি শুয়ে পড়লে তারা জাহাজের ছাদে বসে দীর্ঘক্ষণ আভা মারছে, গল্প করছে। তারপর ঘুমিয়ে পড়ছে। 'হুররিশ।'_ একজন তার এক সাঘীকে বলল- “আমার বিশ্বাস জন্মে গেছে, তোমার মেয়েটা রক্ষা পেয়ে যাবে | মেয়েটা কুমারী বলেই মনে হচ্ছে ।' “আশা তো তা-ই করছি'- হুররিশ বলল- 'আমি এই ব্যথাটা বরণ করে নেওয়ার জন্য তৈরিই হয়ে গিয়েছিলাম যে, মেয়েটাকে আমার বলি দিতেই হবে । খোদার খাস মদদ যে, এই মেয়েটাকে পেয়ে গেলাম । আমাদের পাদরি যদি মেয়েটাকে করুল করে নেন, তাহলে আমি কন্যা হারানোর বেদনা থেকে রক্ষা পেয়ে যাব ।' “রক্ষা পাবে নিশ্চয়'- অপর সাথী বলল- “ তুমি খোদায়ি মদদ পেয়ে গেছ ।' রোজিকে নিয়ে আসায় হুররিশের বিরাট এক সমস্যার সমাধান হয়ে গেল । এ ছিল তার জন্য এমন একটা সমস্যা, যাকে সে অসহনীয় মনে করত । আস্তাকিয়ার গভর্নর ও মুসলিম সেনাপতির মনে ঘ্ৃণাক্ষণেরও সন্দেহ জাগেনি যে, এই লোকটা মানবীয় সমবেদনার আড়ালে তাকে ও রোজিকে ধোকা দিচ্ছে । রোজি তো কিছু বুঝবারই যোগ্য ছিল না। কিবতি ধ্রিস্টানরা বিশেষ একরাতে নীলনদকে একটা কুমারী যুবতী মেয়ে বলি দিত | ইতিহাসে এসেছে, যে-মেয়েটাকে বলি দেওয়া হতো, তাতে তার পিতামাতার সম্মতি থাকত | এমনটা কখনও হয়নি যে, কোনো মেয়েকে জোরপূর্বক তুলে এনে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এবারকার বলি যে-গোত্রের জিম্মায় ছিল, সেই গোত্রে হুররিশের মেয়েটা-ই যুবতী ও কুমারী ছিল। অন্য যেসব মেয়ে ছিল, তারা হয় ছোট, নাহয় বিবাহিতা । পাদরি হুররিশকে বলে দিলেন, এ বছর তোমার মেয়েকে বলি দেওয়া হবে । হুররিশের সাকুল্য সম্তান এই মেয়েটা-ই | তার আর কোনো মেয়েও নেই, ছেলেও নেই । ফলে মেয়েটাকে সে জান-প্রাণ ভালবাসত আর মেয়েও তাকে অনুরূপ ভালবাসত | পাদরি ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।