অনিঃশেষ আলো $ ৪০ আমাদের উপর আস্থা হয়, তাহলে মেয়েটাকে আমরা সঙ্গে করে নিয়ে যাই । অভিজ্ঞ ডাক্তার দিয়ে আমরা তার চিকিৎসা করাব । সুস্থ হয়ে গেলে যদি সে পিতামাতার কাছে চলে যেতে চায়, তাহলে আমরা তাকে ঠিকানামতো পৌছিয়ে দেব । আর যদি আমাদের কাউকে বিয়ে করে আমাদেরই সমাজে বাস করতে চায়, তাহলে তারও ব্যবস্থা করে দেব । মেয়েটা যুবতী । রূপ-সৌন্দর্য তার জন্য বিপদের কারণ হয়ে দীড়াতে পারে । কিন্তু আমরা যেহেতু খ্রিস্টান আর আমাদের দৃঢ় বিশ্বাস, সেও ধ্রিস্টানই হবে, তাই আমাদের সঙ্গে গেলে তার কোনো বিপদের আশঙ্কা নেই। আমরা আত্তরিকতার সঙ্গে তার দেখভাল করব ।" উপস্থিত জনতার মধ্য থেকে তার সমর্থনে তিন-চারটা আওয়াজ উঠল । অবশেষে সেনাপতি সিদ্ধান্ত দিয়ে দিলেন- “ঠিক আছে, তোমরা তাকে নিয়ে যাও । তবে যদি সে তোমাদের সঙ্গে যেতে রাজি না হয়, তখন কী হবে? “'আস্তাকিয়ার গভর্নর!'- ওই লোকটি বলল- “আশা করি, সমস্যা হবে না । মেয়েটা কিছুই বুঝবার যোগ্যতা রাখে না । তার মাথায় একটাই চিন্তা, সে হেরাকলকে খুন করতে যাচ্ছে । আমি তাকে বলব, তুমি আমার সঙ্গে চলো; আমি তোমাকে আমার কাছে রাখব এবং আমি আর তুমি দুজনে মিলে হেরাকলকে হত্যা করব । তখন সে আমার সঙ্গে যেতে দ্বিমত করবে না । সবাই তার কৌশলটা পছন্দ করল এবং ধরে নিল, লোকটা আসলে বুদ্ধিমান এবং সামাজিক ব্যক্তিত্ব । মেয়েটাকে ডেকে আনা হলো । সে যখন সেনাপতির সাক্ষাতরুমে প্রবেশ করল, সঙ্গে-সঙ্গে কক্ষটা নীরবতায় ছেয়ে গেল । ইতিমধ্যে তাকে গোসল করানো হয়েছে, ভালো পোশাক পরানো হয়েছে এবং খাবার খাওয়ানো হয়েছে । মেয়েটা এতই রূপসী যে, দেখার সাথে-সাথে সবাই বিস্ময়ে মূক হয়ে গেল। মুখে তার নিম্পাপতার ছাপ । সেনাপতি মেয়েটাকে উদ্দেশ করে বললেন, আমি তোমার জন্য তিনজন লোক ঠিক করেছি, যারা তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে এবং হেরাকল- হত্যায় তোমাকে সহযোগিতা করবে। মেয়েটার ওষ্ঠাধরে মুচকি হাসির রেখা ফুটে উঠল । মিশরি লোকটি তার সঙ্গে মমতামাখা ও আশা জাগানিয়া কথা বললে সে তার সঙ্গে যেতে রাজি হয়ে গেল। মেহমান থাকবে; কাল সকালে ফজর নামাযের পর-পর তোমাদের হাতে তুলে দেব। ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।