Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৩৯ কক সেনাপতির পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ল, মেয়েটাকে তিনি কী করবেন । তার কাছে মেয়েটার মাতলামির কোনো চিকিৎসাও ছিল না। আর এটা তো হতেই পারে না যে, ইসলামি বাহিনীর সেনাপতি একটা মেয়েকে পাগলিনী মনে করে ঘর থেকে বের করে দিবেন । মেয়েটাকে ধরে জনসম্মুখে নিয়ে আসায় উপকার এটুকু হয়েছে যে, ডাইনি বা প্রেতাত্মা-ভীতি থেকে তারা মুক্তি পেয়েছে। ও যদি বলে দিত, ও কার কন্যা বা বাড়ি কোথায়, তাহলে সেনাপতি যে করে হোক তাকে পিতামাতার কাছে পৌছিয়ে দিতেন। যদি মুসলিম সেনাপতির জায়গায় কোনো রোমান সেনাপতি হতো, তা হলে মেয়েটাকে পাগলিনী সাব্যস্ত করে হত্যা করে লাশটা জঙ্গলে ফেলে দিত । কিন্তু এখানে তো কোনো কমান্ডার কিংবা সেনাপতির আইন চলে না । আইন চলে এখানে মহান আল্লাহর ৷ সেনাপতি মেয়েটাকে সঙ্গে করে নিজের ঘরে নিয়ে গেলেন এবং তাকে ঘরের মহিলাদের হাতে সোপর্দ করে বলে দিলেন, একে গোসল করাও, ভালো পোশাক পরাওঃ তারপর খাবার খাওয়াও । ফিরে এসে তিনি সেই লোকদের মাঝে বসে পড়লেন, যারা তার সাক্ষাতরুমে বসে আছে। “আমাকে আপনারা পরামর্শ দিন'_ সালার উপস্থিত লোকদের উদ্দেশ করে বললেন- “মেয়েটাকে আমি নিজের ঘরেও রাখতে পারি নাঃ আবার এই অবস্থায় বেরও করে দিতে পারি না। তার দেখভাল ও সম্রমের হেফাজত এখন আমার দায়িত্ব ৷ তাকে আমি একজন নিষ্ঠাবান ও হৃদয়বান মানুষের হাতে তুলে দিতে চাই, যে তাকে নিজের ঘরে নিয়ে রাখবে । আমার ডাক্তার তার চিকিৎসা চালিয়ে যাবে । আশা করি, চিকিৎসা .পেলে সে সুস্থ হয়ে যাবে আর তখন নাম-পরিচয় ও ঠিকানা বলতে পারবে । সবাই চুপচাপ বসে আছে । তার মানে এই পাগলিনী মেয়েটার দায়িত্ব নিতে কেউ রাজী নয় । সকলের পিছনে তিন ব্যক্তি উপবিষ্ট । তারা পরস্পর কানাঘুষার মাধ্যমে পরামর্শ করছে বলে মনে হলো । 'আস্তাকিয়ার গভর্নর! তিনজনের একজন বলল- “আমরা তিন ব্যক্তি মিশর থেকে এসেছি এবং কাজ সমাধা করে ফিরে যাচ্ছিলাম । এপথ দিয়ে অতিক্রম করার সময় শুনতে পেলাম, লোকেরা বলাবলি করছে, একটা প্রেতাত্মাকে ধরে আনা হয়েছে। ডাইনিটাকে দেখার জন্য আমরা থেমে গেলাম । আর এখন জানতে পারলাম, ওটা প্রেতাত্মা বা ডাইনি নয়- ও একজন মানুষ । আমরা নিশ্চিত মেয়েটা মুসলমান নয় । কোনো খ্রিস্টান কবিলার মেয়ে হবে নিশ্চয় । আমরা কিবতি খ্রিস্টান । আপনার যদি ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।