অনিঃশেষ আলো $ ৩৮ 'হেরাকল'- মেয়েটা উত্তর দিল- “আমি হেরাকলকে খুন করতে যাচ্ছি । আমি তার রক্ত পান করব । তোমরা একজন আমাকে সেই পথে তুলে দাও, যেপথে গেলে আমি হেরাকল-এর কাছে যেতে পারব ।' “তুমি কি তোমার আত্মা?_ সালার জিজ্ঞেস করলেন- “নাকি তোমার দেহ?" “আমার আত্মা হলো ইউকেলিস' মেয়েটা উত্তর দিল- “ইউকেলিসের আত্মা আমার মাঝে ।' মেয়েটাকে জিজ্দেস করা হলো, তুমি কার কন্যা এবং কোথা থেকে এসেছ? কিন্তু সে এর কিছুই বলতে পারল না । উত্তরে যা-কিছু বলল, সবই অর্থহীন ও অবোধগম্য ডি কির হি রাড রজাহম্হ হাহ নেই। এ হলো হালবের রোজি, ইউকেলিসের সঙ্গে যার অপার ভালবাসা ছিল । ইউকেলিস হালবের অবরোধে মারা গেল আর রোজি তার মরদেহটা তখন দেখল, যখন শারিনা তার পাশে বসা ছিল। ইউকেলিস তখনও পর্যন্ত জীবিত ছিল। সে শারিনা ও রোজির হাতেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল । তারপর রোজি ইউকেলিসের মায়ের লাশের কাছে গেল । ওখানে সে যে-প্রতিক্রিয়া দেখিয়েছিল, তার বিবরণ আপনারা উপরে পড়ে এসেছেন । ইত্যবসরে রোজি মা ওখানে এসেছিল আর রোজি ঘর থেকে বেরিয়ে একদিকে দৌড়াতে শুরু করেছিল । রোজির মা তার পিছনে-পিছনে গিয়েছিল । কিন্তু রোজিকে হঠাৎ মাটি গিলে ফেলেছিল । রোজি তার মায়ের চোখ থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল । সে এত দ্রুততার সঙ্গে পলায়ন করছিল যে, তার মায়ের পক্ষে আর তাকে ধরা সম্ভব হয়নি । ইউকেলিস তাকে বলেছিল, হেরাকল ও তার পুত্র কুল্তুত্তিন তাকে হত্যার পরিকল্পনা এঁটেছে। ফলে তার মা সেনাপতি গ্যান্থনিসের সঙ্গে তাকে এখানে নিয়ে এসেছে । হেরাকল জানতেই পারেননি, ইউকেলিস ও তার মা লিজা কোথায় চলে গেছে । আমূল নাড়িয়ে তুলেছিল । তার মন্তিক্ষে বুঝ ঢুকে গেল, ইউকেলিসকে মুসলমানরা নয়- হেরাকল খুন করিয়েছে । সে এতটুকই জানত যে, আস্তাকিয়া থেকে বড়-বড় কিশতি-জাহাজ মিশর যাওয়া-আসা করে আর হেরাকল মিশর চলে গেছেন । সে ইউকেলিস-হত্যার প্রতিশোধ নিতে রওনা হয়ে গেল। সেযুগে পঁয়তাল্লিশ মাইল পথের দূরত্ব কম ছিল না । রোজি সাধারণ রাস্তা থেকে সরে বন-বাদাড়ের মধ্য দিয়ে পথ অতিক্রম করতে লাগল, যাতে কেউ তাকে দেখতে না পায় । কিন্তু যেহেতু তার মাথাটা ঠিক ছিল না, তাই বন-বিয়াবানে ঘুরতে-ঘুরতে সে আস্তাকিয়ায় পৌছে গেল। ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।