Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৩৭ তারা একনাগাড়ে মেয়েটার পানে তাকিয়ে আছে । সম্ভবত তারা ধারণা করছিল, এই বুঝি ডাইনিটা হঠাৎ উধাও হয়ে গেল। কিন্তু সেনাপতির বাসভবনের সামনে এসে দীড়ানো পর্যস্ত সে বহাল তবিয়তে কমান্ডারের ঘোড়ার পিঠে বসা-ই রইল ৷ কস ক পশ্চিমাকাশে সূর্যটা ডুবে গেছে সে অনেকক্ষণ আগে । সেনাপতি পরম ব্যাকুলতার সাথে তার রক্ষীবাহিনীর ফিরে আসার অপেক্ষায় প্রহর গুণছেন । এতক্ষণে তার মনে শঙ্কা ঢুকে গেছে, আমার লোকগুলো কোনো ক্ষতির মধ্যে পড়ে গেল কিনা! কোনো বিপদ তাদের গ্রাস করে ফেলল কিনা! ইত্যবসরে দারোয়ান এসে সংবাদ দিল, রক্ষীবাহিনী একটা মেয়েকে ধরে এনেছে। সালার হঠাৎ করে চমকে উঠলেন । বলতে-না-বলতে বাহিনীর কমান্ডার মেয়েটাকে নিয়ে সালারের কক্ষে ঢুকে গেলেন । ইতিমধ্যে সালার বাসভবনের বাইরে বিপুলসংখ্যক উৎসুক জনতা এসে ভিড় জমাল | ডাইনি ধরার অভিযানের সংবাদ জনতা আগেই জেনে ফেলেছিল । অমুসলিম প্রতিনিধিদল সেনাপতির সঙ্গে কথা বলে ফিরে এই অভিযানের খবরটা জনতার মাঝে ছড়িয়ে দিয়েছিল । ফলে টানটান উত্তেজনার মধ্যে জনতা অপেক্ষায় প্রহর গুণছিল, শেষ পর্যস্ত কী সংবাদ আসে । এখন তারা সেনাপতির বাসভবনের সামনে এসে ভিড় জমাতে শুরু করল । উৎসুক জনতার এই সমাবেশের কথা সেনাপতিকে জানানো হলো । তিনি মেয়েটাকে একনজর দেখেই বুঝে ফেললেন, এ তো মানুষ ছাড়া কিছু নয়। তিনি বললেন, বাইরে থেকে নেতৃস্থানীয় কয়েকজনকে ভেতরে নিয়ে আসো । দশ-বারোজন লোক ভিতরে প্রবেশ করল । সেনাপতি তাদের বসতে বললেন। সকলের দৃষ্টি মেয়েটার উপর নিবদ্ধ । মেয়েটা নির্লিপ্তের মতো এদিক-ওদিক হি ভি জি রিনুর রা হননি 1 “তোমার নাম কী বেটী?' সেনাপতি জিজ্ঞেস করলেন । “আমার নাম ইউকেলিস ।' মেয়েটা উত্তর দিল। কক্ষে উপবিষ্ট লোকদের মাঝে ফিসফিসানি শুরু হয়ে গেল । একজন বলল, একজন বলল, এ তো পুরুষালি নাম আর এমন নাম তো রোমানদের হয়ে থাকে । “আমি ইউকেলিস'- মেয়েটা বলল- আর ইউকেলিস হলো রোজি । উইকেলিস জীবিত আর রোজি খুন হয়ে গেছে ।' 'রোজিকে কে খুন করেছে?' সেনাপতি জিজ্ঞেস করলেন । ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।