Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৩৬ রক্ষীদের এই দলটি আরেকটি দলকে ডেকে আনল | এভাবে বারো-চৌদ্দজন রক্ষী একত্র হয়ে গেল। তারা ছড়িয়ে গিয়ে সামনের দিকে এগুতে লাগল । তার আগে তারা নিজেদের মধ্য থেকে অপেক্ষাকৃত বেশি বয়স্ক একজনকে কমান্ডার নিযুক্ত করে নিল। কমান্ডার বললেন, সবাই আল্লাহর নাম স্মরণ রেখে কুরআন পাঠ করতে থাকো । কমান্ডারের নির্দেশনা অনুসারে তারা ঘেরাওয়ের আদলে সামনের দিকে এগুতে থাকল । ওদিক থেকে থেমে-থেমে ডাইনিটা হাক-চিৎকার কানে আসছে, যাতে বোঝা যাচ্ছে প্রাণীটা ধীরে-ধীরে দূরে সরে যাচ্ছে। অবশেষে প্রাণীটা রক্ষীদের চোখে পড়ে গেল। তারা ওকে সেই অবয়বেই দেখল, যেমনটা নানাজনের কাছ থেকে শুনেছিল। কমান্ডার অর্ধবৃত্তের আদলে তার দিকে এগিয়ে যেতে থাকলেন আর সে উলটো পায়ে আস্তে-আস্তে পিছনের দিকে সরে যেতে থাকল । দুই পক্ষের মধ্যকার দূরত্ব ধীরে-ধীরে কমে যেতে লাগল । “তুমি যদি ডাইনি বা প্রেতাত্মা হও, তা হলে এক্ষুনি উধাও হয়ে যাও'- কমান্ডার বললেন এবং নিজের বর্শাটা হাতে নিয়ে এমনভাবে তাক করে ধরলেন, যেন ওকে আক্রমণ করবেন- “আর যদি তুমি মানুষ হও, তা হলে আমাদের কাছে হাতে এসে ধরা দাও; তোমার সঙ্গে আমরা মানুষের মতোই আচরণ করব । আমরা তোমার কোনো ক্ষতি করব না । আমরাও তোমাকে ভয় করি না, তুমিও আমাদের ভয় করো না।' “আমাকে হেরাকল-এর কাছে পৌছিয়ে দাও'- ও বলল-_ “হেরাকল আমার ঝরিয়েছে । আমি তার রক্ত পান করতে যাচ্ছি ।' “আমরা তোমাকে হেরাকল-এর কাছে পৌছিয়ে দেব'- কমান্ডার বললেন- “তুমি তো জান, হেরাকল আমাদের শক্র । আমরাও চাই কেউ তাকে হত্যা করুক | তোমার সঙ্গে আমরা আমাদের একজন লোক দেব । সে তোমার কাজও করে দেবে আর তার প্রহরায় তুমি নিরাপদও থাকবে ।' কমান্ডার ঘোড়ার পিঠ থেকে নেমে তার দিকে এগিয়ে গেলেন । তিনি বর্শাটা হাতে প্রস্তুত রাখলেন । পাশাপাশি তিনি তার মনভোলানো কথাবার্তাও বলতে থাকলেন । কমান্ডার ওর চিন্তার সঙ্গে নিজেকে একাকার করে নিলেন । এভাবে তিনি একেবারে কাছে চলে গেলেন এবং তার একটা বাহু ধরে ফেলে বললেন, আমাদের সঙ্গে এস; আমরা তোমার জীবন ও সম্ত্রমের নিরাপত্তা দিয়ে নিয়ে যাব । মেয়েটা কোনো প্রতিরোধ ছাড়াই কমান্ডারের সঙ্গে হাটতে শুরু করল । ঘোড়ার কাছে গিয়ে কমান্ডার তাকে নিজের ঘোড়ায় চড়িয়ে দিলেন আর নিজে ঘোড়ার বাগ ধরে পায়ে হাটতে লাগলেন । বাহিনীর অন্যান্য রক্ষীরা সবাই ঘোড়ার পিঠে সওয়ার | ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।