অনিঃশেষ আলো $ ৩৫ এরা মূলত নগরবাসীর পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধিদল | নগরবাসী এদের মাধ্যমে আবেদন পাঠিয়েছে, মুসলমানরা যাতে এর একটা বিহিত করে এই শ্বাসরুদ্ধকর ও ভয়ানক পরিস্থিতি থেকে তাদের মুক্তি দান করেন । “হ্যা; তোমরা ঠিকই শুনেছ'_ সেনাপতি বললেন- “ইসলামে এমন শক্তি আছে, যার দ্বারা ডাইনি, প্রেতাত্মা ও জিন-পরীদের কাবু করে ফেলা যায় । এই শক্তির রহস্য হলো একটি বিশ্বাস । আর তা হলো, যে মরে যায়, সে আর ফিরে আসে না।না আসল রূপে, না কোনো প্রেতাত্মার রূপে । ইসলাম একটি বাস্তববাদী ধর্ম, যে কিনা ডাইনি-টাইনি বিশ্বাস করে না । তোমরা ইসলাম গ্রহণ করে নাও; তাহলে এই শক্তি তোমাদের মধ্যেও তৈরি হয়ে যাবে । তারপর প্রেতাত্মা বল আর ডাইনি বল, এর সুখোমুখি দাড়িয়ে বীরত্বের সঙ্গে জিজ্ঞেস করতে পারবে, তুমি কে? কিন্তু সালার অনুভব করলেন, ইসলামের এসব সৃষ্ কথা এরা বুঝবে না । এদের জন্য অন্য পন্থা অবলম্বন করতে হবে । তিনি তার নিরাপত্তা বাহিনীর কমান্ডারকে ডেকে পাঠালেন । কমান্ডার এলে তাকে বললেন, যেকজন লোক দরকার নিয়ে যাও এবং এদের প্রেতাত্মার রহস্যটা বুঝিয়ে দাও । “মহামান্য সেনাপতি !'- প্রতিনিধিদলের এক সদস্য বলল- “আপনার ধর্মের দৃষ্টিভঙ্গির উপর আমাদের কোনো আপত্তি নেই। কিম্ত আমি আপনাকে সাবধান করতে চাই, এমন ঝুঁকি আপনি নেবেন না; আপনাদের লোকদের এমন বিপদের মধ্যে ফেলবেন না । হতে পারে, সে আপনার লোকদের দেখে উধাও হয়ে যাবে । আর তখন তারা নিরাপদে ফিরে আসতে পারবে । কিন্তু যদি উধাও না হয়, তা হলে তো সে অবশ্যই এদের ক্ষতিসাধন করবে আর সেই ক্ষতিটা হতে পারে অনেক মারাত্বক । আপনার লোকেরা তার হাতে প্রাণও হারাতে পারে ।' সেনাপতি তার কমান্ডারকে বললেন, যদি তোমাদের দেখে ও উধাও না হয়, তা হলে ধরে এখানে নিয়ে আসবে । নিরাপত্তা বাহিনীর কমান্ডার দায়িতুটা বরণ করে নিলেন। তিনি লোকদের কাছে জিজ্ঞেস করে ডাইনিটার অবস্থান জেনে নেওয়ার চেষ্টা করলেন । নানাজন নানা জায়গার নাম বলল যে, আমি অমুক স্থানে দেখেছি । এভাবে তিন-চারটা জায়গার নাম এল | এক-দুজন লোক একটা বিশেষ জায়গাও চিহিত করল । এবং তাদের নগরীর উপকণ্ঠে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলেন। তারা ডাইনির অনুসন্ধানে ঘন বন-বনানী ও টিলা-টিপির মধ্যে ঢুকে পড়ল । সূর্যাস্তের সামান্য আগে রক্ষীদের একটি দল একজায়গা থেকে হাক-চিৎকারের শব্দ শুনতে পেল, কে যেন বলছে- “আমি হেরাকল-এর রক্ত পান করতে যাচ্ছি ।' ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।