অনিঃশেষ আলো & ৩৪ প্রেতাআার একই বিবরণ দিল। তাদের কাছেও সে হেরাকল-এর কথা জিজ্ঞেস করেছে এবং তার রক্ত পান করার প্রত্যয় ব্যক্ত করেছে। কিন্ত কোনো দিক থেকে এমন সাক্ষ-প্রমাণ পাওয়া গেল না যে, সে কোনো মানুষকে সামান্যতমও ক্ষতি করেছে কিংবা কাউকে উত্যক্ত করেছে । কাজ একটা-ই করেছে যে, যখন যাকে পেয়েছে, তার খাবারগুলো নিয়ে গেছে আর হেরাকল-এর রক্ত পানের ইচ্ছার কথা ব্যক্ত করেছে। উক্ত অঞ্চলে ছোট-বড় যে-গোত্রগুলো ছিল, তাদের অধিবাসীরাও তার ডাক-চিতকার শুনেছে। কিন্ত কখনও সে কোনো লোকালয়ে প্রবেশ করেনি । তার ভয়ে মানুষ সন্ধ্যার পর ঘর থেকে বের হওয়া ছেড়ে দিয়েছে । পথচারীরা যেসব খবর ছড়িয়েছে, তাতে অনুমিত হচ্ছে, সে আতস্তাকিয়ার দিকে যাচ্ছে। আত্তাকিয়াও তখন মুসলমানদের অধিকৃত অঞ্চল। কিন্তু সেসময় আস্তাকিয়ার গভর্নর কে ছিলেন ইতিহাস সে-ব্যাপারে কোনো তথ্য দিতে পারছে না। চে প্রেতাত্মা হোক, ডাইনি হোক বা পাগলিনী হোক মেয়েটা আস্তাকিয়ার উপকণ্ঠে পৌছে গেল । মানুষের কানে তার সংবাদ চলে পৌছে গেছে আগেই । এবার যখন তারা জানতে পারল, সে লোকালয়ের কাছাকাছি চলে এসেছে, তখন তারা ভয়ে কাপতে শুরু করল । জনতা এতটাই সন্ত্রস্ত হয়ে উঠল যে, তারা এখন ঘর থেকে বের হওয়াই একরকম বন্ধ করে দিল । একদিন চারজন লোক- যারা আস্তাকিয়ার অমুসলিম নাগরিক ছিল- মুসলিম সেনাপতির কাছে এসে বলল, দীর্ঘদিন যাবত একটা ডাইনির সংবাদ শুনে-শুনে মানুষ এতটাই ভীত-সন্ত্স্ত হয়ে উঠেছে যে, তাদের স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। ভয়ে জনতা ঘর থেকে বের হওয়াই ছেড়ে দিয়েছে এবং চলাফেরা ঝুঁকিপূর্ণ হয়ে দীড়িয়েছে। “আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু শুনে এসেছি'- দলনেতা বলল- “আমরা জানি, ডাইনি, প্রেতাত্রা ও জিন-পরীর সামনে মানুষ একদম অসহায় । এদের মোকাবেলায় মানুষ কিছুই করতে পারে না। কিন্ত আমরা শুনেছি, ইসলামের কোনো-কোনো আলেমের কাছে এমন শক্তি থাকে, যার মাধ্যমে রহস্যময় উপায়ে তীরা ওদের কাবু করতে ফেলতে পারেন ।' ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।