অনিঃশেষ আলো $ ৩৩ মানুষের রূপ ধারলণ করে আমার সামনে আত্মপ্রকাশ করেছে । লোকটা ভয়ে কাপতে-কীপতে খচ্চর থেকে নেমে গেল এবং প্রাণীটার সামনে গিয়ে হাটু গেড়ে হাত জোড় করে বসে পড়ল। “আমি একজন গরিব মুসাফির'- মুসাফির অনুনয়-বিনয় করল- “আমার ছোট-ছোট কয়েকটা ছেলেমেয়ে আছে । তাদের মুখে চারটা খাবার তুলে দিতে মানুষের দ্বারে- দ্বারে ঘুরে ফিরছি । বলুন, আমি আপনার কী সেবা করতে পারি? আমার জীবনটা রক্ষা করুন ।' প্রাণীটা কোনো রা করল না, কোনো কথা বলল না । সে খচ্চরটার কাছে এল । জিনের সঙ্গে একটা থলে বাঁধা ছিল, যাতে মুসাফিরের পানাহারের সামগ্রী ছিল। থলের সঙ্গে ছোট একটা মশকও ছিল । প্রেতাত্মা থলেটা খুলে নিল। মশকটাও নিল । তারপর হাটু-গেড়ে-বসা মুসাফিরের সামনে এসে দীড়িয়ে গেল । “হেরাকল কোথায়?' প্রেতাত্মা জিজ্দরেস করল । “আমি সঠিক বলতে পারব না'- মুসাফির কীপা কণ্ঠে উত্তর দিল- “আমি শুধু এতটুকুই জানি, হেরাকল মুসলমানদের হাতে পরাজিত হয়ে শাম থেকে পালিয়ে গেছেন। কিন্তু কোথায় গেছেন জানা নেই । হতে পারে, তিনি মিশর গেছেন । কারণ, মিশরে তার রাজত্ব আছে । শুনেছি, এসকান্দারিয়ায় তার মহল আছে এবং তিনি সেখানে বাস করছেন ।' “আমি তার রক্ত পান করতে যাচ্ছি'- প্রেতাআআা দাতে দাত পিষে বলল- “ও আমার রক্ত ঝরিয়েছে। সে আমাকে হত্যা করিয়েছে । যদি তোমার জানা থাকে সে কোথায়, তা হলে আমাকে বলে দাও; অন্যথায় আগে আমি তোমার রক্ত পান করব । “আমার ছেলেমেয়েদের উপর এই অবিচার করবেন না'- মুসাফির কেঁদে-কেদে বলল- “আমি গরিব মানুষ । রাজা-বাদশাদের খবর রাখতে আমি অপারগ । তুমি যদি খোদায় বিশ্বাস কর, তা হলে তার নামে আমাকে জীবন ভিক্ষা দাও ।" মুসাফির সরাইখানার লোকদের বলল, প্রেতাত্মা আমার খাবারের থলে ও মশকটা নিয়ে একদিকে হাটা দিল । আমি আঁড়চোখে তার পানে তাকাতে-তাকাতে টিলার আড়ালে চলে এলাম এবং খচ্চরের পিঠে চড়ে হালবের দিকে এসে পড়লাম । দিনকতক পর আতস্তাকিয়ায় এমনই আরও দুজন মুসাফির এল । তাদের অবস্থাও প্রথম মুসাফিরের মতোই ছিল । তারাও ভীত-সন্ত্রস্ত ছিল । তারা মানুষকে বলছিল, অমুক পথে কেউ যেয়ো না; ওখানে একটা ডাইনি বা কোনো নিহত ব্যক্তির প্রেতাত্ৰা ঘুরে ফিরছে আর চিতকার করছে। প্রথম মুসাফিরের মতো তারাও অনিঃশেষ আলো-২/৩ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।