Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৩২ অঞ্চলের উপর এখন মুসলমানদের কর্তৃত্ব । এ অঞ্চলে খ্রিস্টানদের দু-তিনটা গোত্র আবাদ ছিল । তাদের বসতিগুলো একটা অপরটা থেকে দূরে-দূরে ছিল । হালবজয়ের অনেক দিন পর আস্তাকিয়া থেকে হালবগামী, হালব থেকে আত্তাকিয়াগামী লোকেরা জানাল, এই অঞ্চলে একটা ডাইনি বা প্রেতাত্মা দিখিদিক ঘুরে ফিরছে। প্রাণীটা মাঝে-মধ্যে চিত্কার করছে এবং কিছু একটা বলছে। কিন্তু তার কথা কেউ বুঝাতে পারছে না । মানুষ তার শব্দ শুনে দূরে পালিয়ে যাচ্ছে। আজকের বিজ্ঞানের যুগেও মানুষ ডাইনি-প্রেতাত্মায় বিশ্বাস করে । তেরোশো বছর আগে এ ব্যাপারে মানুষের মাঝে আরও বেশি পশ্চাদপদতা পাওয়া যেত । কেউ যদি বানিয়েও বলত, আমি একটা ডাইনি, একটা প্রেতাত্মা বা পরী বসে থাকতে দেখেছি, তাও মানুষ বিনাবাক্যব্যয়ে বিশ্বাস করে নিত । সেখানে হালব-আস্তাকিয়া মধ্যকার অঞ্চলের ডাইনিটার আওয়াজ তো বহু মানুষই শুনেছে । কাজেই এসব খবর প্রত্যাখ্যান কিংবা অস্বীকার করার প্রশ্নই আসে না । একদিন এক মুসাফির হালবে প্রবেশ করল এবং সরাইখানায় এসে উঠল । লোকটা এতটাই সন্ত্রস্ত ছিল যে, তার মুখ দিয়ে কথা সরছিল না । সরাইখানার লোকেরা বুঝে ফেলেছে, পথে লোকটা ভয়ানক কিংবা রহস্যময় কিছু একটা দেখেছে। তারা লোকটাকে সাহস জোগাতে ও সান্তনা দিতে লাগল । বলল, ব্যাপারটা আমাদের খুলে বলো; তা হলে আর কোনো যুসাফির ওপথে যাবে না৷ সে বলল, আমি খচ্চরে চড়ে বস্তি থেকে হালবের দিকে আসছিলাম । একজায়গায় এসে খুব কাছে থেকে আওয়াজ শুনলাম, কে যেন বলছে- “আমি তার রক্ত পান করব। সে আমার রক্ত ঝরিয়েছে।' তার সে চিৎকার শুরু করে দিল। শব্দটা নিঃসন্দেহে একজন মহিলার ছিল । একে তো ঘন বন; মাঝে-মধ্যে টিলা-টিপি । তাই কিছুই দেখা যাচ্ছিল না, ওটা কী বা কে । কোনো মানুষ, নাকি রহস্যময় কোনো সৃষ্টি । ফলে লোকটার মনে ভয় ধরে গেল এবং শরীরটা কেঁপে উঠল । সে দ্রুত ওই অঞ্চলটা অতিক্রম করে চলে আসতে চেষ্টা করল । কিন্তু বাহন তার খচ্চর | খচ্চর তো আর বেশি দ্রন্ত চলতে পারে না। খচ্চর ঘোড়ার মতো. দৌড়াতে পারে না। লোকটা টিলা-টিপির মধ্য দিয়ে পথ অতিক্রম করে একজায়গায় এসে মোড় নিল । অমনি এক যুবতী মেয়ে তার সামনে এসে পথ আগলে দীড়াল । মেয়েটার মাথার চুলগুলো এলোমেলো, মুখটা ফ্যাকাশে, পরিধানের কাপড়টা কয়েক স্থানে ছেঁড়া; কিন্তু খুবই রূপসী । মুসাফিরের মনে চিস্তা এল, এই বন-বিয়াবানে এ-বয়সের এমন একটা মেয়ের কী কাজ থাকতে পারে? নিশ্চয় এটা কোনো মৃত মেয়ের প্রেতাত্মা কিংবা ডাইনি; ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।