Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ জালো $ ৩১ এ, এখন আমরা এই কাহিনীকে সেই জায়গাটিতে নিয়ে যাচ্ছি, যেখানে হালবে খ্রিস্টান গোত্রগুলো এক্যবন্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং মুসলমানদের হাতে নিজেদের গণ্যহত্যা করিয়ে আত্মসমর্পণ করেছিল । সেনাপতি আবুউবায়দা (রাযি.) যখন হালবে পৌছলেন, তখন খ্রিস্টান গোত্রপতিরা তার কাছে গিয়ে স্বীকারোক্তি দিল, আমাদের ভুল হয়ে গেছে এবং সেই ভুলের শাস্তি আমরা পেয়ে গেছি। গোত্রপতিরা সেনাপতি আবুউবায়দাকে আরও জানাল, রোমান বাহিনীর এক সেনাপতি আর একজন অফিসার আমাদের নেতৃত্ব দিয়েছিল এবং তারা-ই আমাদেরকে মুসলমানবিরোধী যুদ্ধের জন্য প্রস্তুত করেছিল । আবুউবায়দা (রাষি.) শারিনার স্বামী হাদীদ ইবনে মুমিন খাযরাজ-এর কাছ থেকে আগেই তথ্য পেয়েছিলেন, গ্যাস্থনিস ও রাওতাস এই গোত্রগুলোকে মুসলমানদের বিরুদ্ধে উসকে দিয়ে যুদ্ধের পরিবেশ তৈরি করেছিল । হাদীদ সেনাপতিকে আরও জানিয়েছিল, হেরাকল-এর এক স্ত্রী আর তার যুবক পুত্রও পালিয়ে এখানে চলে এসেছে। হাদীদকে এসব তথ্য শারিনা জানিয়েছিল । “আল্লাহু আকবার- আল্লাহু আকবার!'- সিপাহসালার আবুউবায়দা বললেন- “রোমসাম্রাজ্য ডালপালাবিশিষ্ট একটা মহীরুহ ছিল । এখন দেখো, তার ডালগুলো কীভাবে ভেঙে-ভেঙে পড়ে যাচ্ছে । একজন রোমান সেনাপতি বিদ্রোহ করে এদিকে চলে এসেছে । রোমসম্রাটের স্ত্রী পুত্রসহ তার সঙ্গে এসে পড়েছে । আপন সাম্রাজ্যের ভিত তৈরি করতে তারা এখানে এসেছিল । আল্লাহর ইশারা বোঝো, রোমসাম্রাজ্যের বিশাল বৃক্ষটা এভাবেই ভেঙে বিক্ষিপ্ত হয়ে যাবে আর মাটি তার শিকড়গুলোকে পানি থেকে বঞ্চিত করে দেবে ।' সেনাপতি আবুউবায়দা (রাযি.) কয়েকদিন হালব অবস্থান করে হেমস ফিরে যান । তিনি শামের বিভিন্ন অঞ্চল বিভিন্ন সালারের কর্তৃত্বে সোপর্দ করে বলে দিলেন, এই অঞ্চলগুলোর পরিচালনা, জিযিয়া ও অন্যান্য কর আদায়ের ব্যবস্থাপনা সচল করে তুলুন । এভাবে শামের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল । হালব ও আত্তাকিয়ার মধ্যখানে পয়তাল্পিশ মাইল পথের ব্যবধান । সেকালে এসব অঞ্চলের বেশিরভাগই ছিল বন। কিছু অংশ টিলাময়। অল্প কিছু এলাকা ছিল বালুকাময় । আত্তাকিয়া রোম-উপসাগরের কুলে অবস্থিত। ব্যবসায়ীদের সাম্পানগুলো মালামাল নিয়ে এখানে এসে ভিড়ে এবং এখান থেকেই পণ্য বোঝাই করে ফিরে যায় । মিশরে ব্যবসায়ীদের বন্দর ছিল এসকান্দারিয়া । এই সবগুলো ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।