অনিঃশেষ আলো $ ৩০ “আমীরুল মুমিনীন!'- হযরত আমর ইবনে আস (রাযি.) অতত্ত আবেগঘন ভাষায় বললেন- “আমার মন বলছে, নীলনদ আমাদের ডাকছে । আমি আপনাকে আমার একটি ব্যক্তিগত কাহিনী শোনাতে চাই, যাকে আমি আল্লাহপাকের ইশারা মনে করছি।' তারপর তিনি ইসলাম গ্রহণের আগেকার মিশর গমন, সেখানকার একটি অনুষ্ঠানে যোগদান এবং ভাগ্যনির্ধারক বল তীর গায়ে পতিত হওয়ার ঘটনা সবিস্তার শোনালেন, যার বিস্তারিত বিবরণ আমরা এই গ্রন্থের শুরুতে উল্লেখ করেছি। “আমীরুল মুমিনীন!'- ঘটনাটি শুনিয়ে হযরত আমর ইবনে আস বললেন- “আমি কখনওই মাথায় এই চিন্তা ঢুকতে দেব না যে, বলের ইঙ্গিত ছিল, আমি একদিন- না-একদিন মিশরের রাজা হব । রাজত্ব শুধুই আল্লাহর । আমার প্রত্যয় হলো, মিশরে আল্লাহর রাজত্ব কায়েম করতে হবে । আমি আপনার অনুমতি চাই ।' হযরত ওমর (রোযি.) অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সাথে আমর ইবনে আস (রাযি.)- এর কথাগুলো শুনতে থাকলেন । এতিহাসিকগণ লিখেছেন, তার ধরন বলছিল, তিনি সম্মত হয়ে গেছেন । বাস্তবতাও এটিই ছিল যে, হযরত ওমর (রাষি.) সম্মত হয়ে গিয়েছিলেন । কিন্তু মিশরের উপর সামরিক অভিযানের অনুমতি এত তাড়াতাড়ি দেওয়া যায় না । তিনি হযরত ওসমান ইবনে আফফান ও মদিনার অন্য কয়েকজন সাহাবির সঙ্গে পরামর্শ করলেন । কিন্তু তাদের একজনও সম্মতি দিলেন না এবং বললেন, এখনই এত দূরে আরেকটি ময়দান চালু করার কোনো যৌক্তিকতা নেই। হযরত ওমর (রাযি.) হযরত আমর ইবনে আস (রাযি.)-এর এই চিস্তা ও প্রত্যয়কে খুবই মূল্যায়ন করলেন এবং তাকে খুব সাহস জোগালেন। তারপর তিনি নিজেও এর পক্ষে একটি পয়েন্ট তুলে ধরলেন । বললেন, কিবতি খ্রিস্টানদের সাথে আমাদের আত্মীয়তা আছে বটে এবং আমাদের তাদের এই অত্যাচার-নিপীড়ন থেকে উদ্ধারের চেষ্টা করব ঠিক; কিন্তু আমি শুনেছি, ওখানে নাকি আরও একটা নিপীড়নমূলক রীতির প্রচলন রয়েছে । যখন তাদের ফসলের জন্য পানির প্রয়োজন হয়, তখন নীলনদের প্রবাহ থেমে যায় । এর প্রতিকারের জন্য কিবতিরা প্রতিবছর একবার একটা কুমারী মেয়েকে তার পিতামাতার কাছ থেকে তাদের অনুমতিক্রুমে নিয়ে আসে এবং মূল্যবান পোশাক ও অলংকারাদি পরিয়ে তাকে নীলনদে ফেলে দেয় আর মেয়েটা নদীতে ডুবে মরে যায় আর কিবতিরা বলে, এবার আর নীলনদের প্রবাহ থামবে না; এটি এখন বইতেই থাকবে । আমর ইবনে আস তথ্যের সত্যতা ও বাস্তবতা স্বীকার করে নিয়ে বললেন, কিবতিরা যখন ইসলামের পথে উঠে আসবে, তখন ইনশাআল্লাহ এসব কুপ্রথারও অবসান ঘটবে । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।