Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ও ২৯ এই মেয়েদুটোর একজনের নাম ছিল মারিয়, ঘিনি নবীজির সহধর্ষিনীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলেন । মিশরি এঁতিহাসিক মুহাম্মাদ হাসনাইন হাইকেল লিখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাঝে-মধ্যে বলতেন, “তোমরা কিবতিদের সঙ্গে সদাচারের আদেশ মান্য করো । কারণ, তোমাদের উপর তাদের হক আছে এবং তোমাদের সঙ্গে তাদের আত্মীয়তাও আছে ।" সং সং সং হযরত আমর ইবনে আস (রাযি.) আমীরুল মুমিনীন হযরত ওমর (রাি.)কে মিশরিদের সঙ্গে তাদের এই সম্পর্কের কথাও মনে করিয়ে দিলেন | কিবতিরা ছিল খ্রিস্টান । কিন্ত্র তারা আলাদা একটা সম্প্রদায় তৈরি করে নিয়েছিল । সে-সময় মিশরের উপর রাজত্ব ছিল সম্রাট হেরাকল-এর | তিনিও খ্রিস্টান ছিলেন। কিন্তু কিবতি সম্প্রদায়ের ঘোর বিরোধী ছিলেন | কিবতি ছাড়া খিস্টানদের আরও এক- দুটা গোষ্ঠী ছিল । তারা পরস্পর সংঘাত-সংঘর্ষে জড়িয়ে থাকত । স্ম্রট হেরাকল একাধিক গোষ্ঠীর সমশ্থিত বিশ্বাসের উপর ভিত্তি করে একটা সরকারি ধর্ষ তৈরি করে নিয়েছিলেন এবং আদেশ জারি করলেন, সবাই এই ধর্মটিকে সঠিক বলে মেনে নাও । তিনি মিশরের রাজধানী এসকান্দারিয়ায় ধর্মীয় পৃষ্ঠপোষকতার নেতৃত্ব কায়রাস নামক এক পাদরির উপর ন্যস্ত করেছিলেন এবং তাকে এত ব্যাপক ক্ষমতা দিলেন যে, তিনি চরম বাড়াবাড়ি ও অবিচার-অত্যাচারের মাধ্যমে মানুষকে এই সরকারি ধর্মটি মেনে বাধ্য করলেন । অন্যান্য গোষ্ঠীর অনুসারীরা দমে গেল; কিন্তু কিবতিরা এই নতুন ধর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলল । কায়রাস তাদের উপর নির্যাতনের স্টীমরোলার চালাতে শুরু করলেন । পুরো দশটি বছর কিবতি খ্রিস্টানরা কায়রাসের নিপীড়ন ও বর্বরতার শিকারে পরিণত হয়ে থাকল । তাদের আর্তি-আহাজারি শুনবার মতো কেউ ছিল না। আমর ইবনে আস (রাযি.) আমীরুল মুমিনীনকে বললেন, মিশরের কিবতি সম্প্রদায়কে এই নিপীড়ন থেকে উদ্ধার করা আমাদের দীনি কর্তব্য । মূল্যবান পাথর ও খনিজ সম্পদের সমারোহ এবং সম্পদের প্রাচুর্যের কথা উল্লেখ করে বললেন, আল্লাহর এই জমি থেকে উৎপন্ন ও অর্জিত সমুদয় সম্পদ রোমসম্রাটদের রাজমহলে চলে যায় আর এখানকার জনসাধারণ না খেয়ে-না পরে জীবন কাটায় । যারা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে সম্পদ উৎপাদন করছে, তাদের দুবেলা রুটির জোগান দেওয়া কষ্টকর হয়ে পড়ে আর তাদের শ্রমের ফসল রাজমহলের বিলাসিতায় ব্যয় হয় । ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।