Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৮ বস্তুকে বা কোনো মানুষকে আল্লাহর শরিক সাব্যস্ত করব না । তারপরও যদি কোনো মানুষ মুখ ফিরিয়ে নেয়, তাহলে তাকে বলে দাও, আমরা আল্লাহতে বিশ্বাসী সম্প্রদায় । পত্র পেয়েছিলেন, তারা সবাই নবীজির এই পত্র ও দূতের সঙ্গে চরম অবমাননাকর আচরণ করেছেন । বিশেষত ইরানের কেসরা । কেসরা নবীজির পত্রখানা ছিড়ে টুকরা-টুকরা করে ফেলেছিলেন । শুনে নবীজি মন্তব্য করেছিলেন, আল্লাহ তার রাজ্যকে এভাবে ছিন্নভিন্ন করে দেবেন । কিন্তু মিশরস্ম্রাট মুকাওকিস আল্লাহর রাসূলের পত্রথানা পরম যত্ব ও শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছিলেন এবং পূর্ণ মনোযোগসহকারে পাঠ করেছিলেন । রাতে তিনি দূত হযরত হাতে (রাধি.)কে একান্তে ডেকে পাঠালেন এবং পূর্ণ মর্যাদার সঙ্গে নিজের পাশে বসালেন । তারপর বললেন, আপনার রাসূল সম্পর্কে আমাকে কিছু বলুন । হযরত হাতেব (রাষি.) নবীজি সম্পর্কে বিস্তারিত জানালেন এবং তার নবৃওতের প্রমাণস্বরূপ জীবস্ত ও বিশ্বাসযোগ্য কতগুলো প্রমাণ উপস্থাপন করলেন । “আমি জানতাম, একজন নবী আসবেন" “কিন্তু আমার ধারণা ছিল, এই নবী শামে আসবেন । কারণ, এর আগে সকল নবী-রাসূল ওখানেই প্রেরিত হয়েছেন । কিন্তু এখন দেখছি, একজন নবী দুর্যোগকবলিত ভূখণ্ড আরবে আত্মপ্রকাশ করেছেন । তোমাদের এই নবীর সমর্থন ও সহযোগিতায় আমাকে সঙ্গ দেবে না। সাবধান! এখানকার কেউ যেন তোমার-আমার এই কথোপকথন সম্পর্কে জানতে না পারে। আমি বুঝতে পারছি, এই ভূখণ্ডের উপর তোমারে নবীর আধিপত্য প্রতিষ্ঠিত হবে। তোমাদের নবীর সাথীরা আমাদের এই ভূমিতে চড়াও হবে এবং তারা দেশটা দখল করে নেবে । আমি কিবতিদের কাছে তার সম্পর্কে একটি শব্দও উচ্চারণ করব না। তুমি তোমার বন্ধুর কাছে ফিরে যাও ।' পরদিন সকালে মুকাওকিস হযরত হাতেব (রাযি.)কে পুনরায় ডেকে পাঠালেন এবং তাকে পাশে বসিয়ে রেখে কেরানি দ্বারা আরবিতে একখানা পত্র লেখালেন- “আবদুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে কিবতিসম্ত্রট মুকাওকিসের সালাম । আমি আপনার পত্রখানা পড়েছি । আপনি তাতে যা কিছু লিখেছেন এবং আমাকে যে- আমন্ত্রণ জানিয়েছেন, আমি তার সবই বুঝেছি । আমি জানতাম, একজন নবীর আগমন এখনও বাকি আছে । কিন্তু ধারণা ছিল, তিনি শামে আত্মপ্রকাশ করবেন । আপনার দূততে আমি যথাসাধ্য মর্যাদা দিয়েছি । আর আপনার সমীপে আমি দুটি মেয়ে উপস্থাপন করলাম, যারা কিবতিদের উঁচু বংশের সম্তান । আর বাহন হিসেবে আমি উন্নত জাতের একটা খচ্চর উপহার দিলাম ।' ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।