Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৭ জন্ম নিল। তার এই পুত্ররাই আরবের পূর্বপুরুষ । যেহেতু হযরত ইসমাঈল (আ.)- এর মাতুল মিশরি, সেই সুবাদে আরবের সঙ্গে মিশরের একটি পবিত্র সম্পর্ক তৈরি হয়ে গেল। তারপর হযরত আমর ইবনে আস আরব ও মিশরের বাণিজ্যিক সম্পর্কের বিস্তারিত বিবরণ দিলেন এবং বললেন, মিশরের সঙ্গে আরবের সম্পর্ক শুধু বাণিজ্যিকই নয়- চেতনাগতও | বরং তাকে তিনি আত্মিক সম্পর্ক বলে অভিহিত করলেন । তারপর বললেন, আরব মিশর সম্পর্কে বহু কিছুই জানত বটে; কিন্তু যখন কুরআন নাযিল হলো, তখন মিশরের সেই বিষয়গুলোও আরবদের গোচরীভূত হলো, যেগুলো কখনও তাদের মাথায় আসেনি । মিশরে ইরানি ও রোমানদের লড়াই দীর্ঘ দিন যাবত অব্যাহত ছিল । ইরানিরা ৬১৬ খ্রিস্টসনে মিশরের উপর সামরিক অভিযান পরিচালনা করে এবং রোমানদের পরাজিত করে ৯ বছর মিশরের দখল প্রতিষ্ঠিত করে রাখে। তারপর হেরাকল উঠে দীড়ালেন এবং ইরানিদের উপর সামরিক অভিযান পরিচালনা করে তাদের মিশর ও শাম থেকে তাড়িয়ে দেন । আল্লাহপাক অহীর মাধ্যমে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানিয়ে দিলেন, রোমানরা একদিন-না- একদিন ইরানিদের উপর জয়ী হবে । কুরআনের ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হলো । রোমানরা ইরানিদের মিশর থেকে তাড়িয়ে নিজদেশে পাঠিয়ে দিল | রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন । যখন মুসলমানদের অবস্থা ঠিক হয়ে গেল এবং মুজাহিদ বাহিনী তৈরি হয়ে গেল, তখন নবীজি ইরানের কেসরা, রোমের কায়সার, হীরা, গাসসান ও ইরানের সম্রাটদের কাছে দূতমারফত দাওয়াত পাঠালেন, তোমরা ইসলাম গ্রহণ করো। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকে মিশর পাঠিয়েছিলেন, তার নাম হলো হযরত হাতে (রাধি.) আর চিঠির ভাষ্য নিমরূপ- “বিসমিল্লাহির রাহমানির রাহীম । আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মিশরস্ম্রাট মুকাওকিসের প্রতি | শান্তি বষিত হোক তার উপর, যে সত্যের অনুসরণ করে । আম্মা বাদ! আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। তুমি যদি ইসলাম কবুল করে নাও, তাহলে শান্তিতে থাকবে এবং আল্লাহ তোমাকে দ্বিগুণ বিনিময় দান করবেন । হে কিতাবের অনুসারী! সেই বাস্তবতার দিকে চলে আসো, যার ব্যাপারে তোমরা ও আমরা একমত । আর তাহলো, আমরা আল্লাহ ছাড়া কারও দাসত্ব করব না, কোনো ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।