Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৬ মিশরের পুরো ইতিহাস তুলে ধরেছিলেন । তারপর তিনি কুরআনের এমন কতগুলো আয়াত পাঠ করে শোনালেন, যেগুলোতে মিশরের আলোচনা আছে। বিশেষ করে তিনি বনী ইসরাইল ও হযরত মুসা (আ.)-এর কথা উল্লেখ করেন । হযরত মুসা (আ.) কীভাবে তার জাতিকে নিয়ে ফেরাউন থেকে পলায়ন করেছিলেন, নীলনদ উঠে কীভাবে ডুবে মরেছিল পুরো কাহিনী বিস্তারিত শোনালেন । হযরত আমর বিশেষভাবে হযরত ইউসুফ (আ.)-এর কথা উল্লেখ করলেন এবং বললেন, আরবের মুসলমানরা ইউসুফ (আ.)-এর কাহিনী কখনও ভুলতে পারবে না এবং এই কাহিনীরই সূত্র ধরে আরবরা মিশরকে হৃদয়ে স্থান দিয়ে রেখেছে । কুরআনের একাধিক আয়াতে আল্লাহ এই ঘটনাটিকে নিজের ভাষায় বর্ণনা করেছেন । আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.) চুপচাপ হযরত আমরের কথাগুলো শুনছিলেন। এমন তো হতে পারে না, হযরত ওমরের জন্য কথাগুলো নতুন ছিল । মিশরের ইতিহাস ও কুরআনে মিশরের আলোচনা সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত ছিলেন । কিন্ত তিনি আমর ইবনে আসকে থামালেন না যে, তোমার বলতে হবে না; এসব আমি জানি । হযরত ওমর দেখছিলেন, আমর ইবনে আস কোন নিয়তে এবং কোন চেতনায় কথাগুলো বলছেন । এমন তো ছিল না যে, আমর ইবনে আস মিশরের রাজা হতে চাচ্ছেন । বরং তার দৃষ্টিভঙ্গি ছিল, মিশর ছাড়া ইসলামি সালতানাত পরিপূর্ণ হতে পারে না। আমর ইবনে আস (রাযি.) আরব ও মিশরের যোগসূত্রের ইতিহাসকে হযরত ইবরাহীম (আ.) পর্যন্ত নিয়ে গেলেন । তিনি বললেন, হেজাযবাসী, বিশেষ করে মক্কার অধিবাসীরা আরব-মিশরের বাণিজ্যিক সম্পর্কের কথা ভুলতে পারে না। হযরত ইবরাহীম (আ.)-এর পুত্র হযরত ইসমাঈল (আ.) আরবদের উধ্বতন পূর্বপুরুষ ছিলেন এবং তার মা হযরত হাজেরা মূলত মিশরি ছিলেন । আর তা এভাবে যে, হযরত ইবরাহীম (আ.) স্ত্রী সারার সঙ্গে ইরাক থেকে ফিলিস্তিন এবং ফিলিস্তিন থেকে মিশর চলে গিয়েছিলেন । মিশরের বাদশা হযরত হাজেরাকে হযরত ইবরাহীম (আ.)-এর সামনে পেশ করলেন । ইবরাহীম (আ.) হযরত হাজেরাকে বিবাহ করে নিলেন এবং তারই গর্তে হযরত ইসমাঈল (আ.) জন্ম নিলেন। ইবরাহীম (আ.)-এর প্রথমা স্ত্রী দেখল, ইবরাহীম (আ.) তার তুলনায় নতুন স্ত্রী হাজেরার প্রতি বেশি মনোনিবেশ করছেন । তাতে তাঁর মনে অসন্তোষ জন্ম নিল এবং তিনি কসম খেলেন, তিনি হাজেরার সঙ্গে থাকবেন না। হযরত ইবরাহীম (আ.) হাজেরা ও ইসমাঈলকে জাযীরাতুল আরব চলে এলেন এবং সেই জায়গাটায় অবস্থান গ্রহণ করলেন, যেটি আজ মক্কা নামে খ্যাত । হযরত ইসমাঈল (আ.) জুরহুম গোত্রের এক মেয়েকে বিবাহ করলেন, যার গর্ভে তার বারোটি পুক্রসস্তান ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।