Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৫ ফাক ক বাইতুল মুকাদ্দাসজয়ের পর একদিন সেখানেই হযরত আমর ইবনে আস (রাষি.) হযরত ওমর (রাযি.)-এর কাছে গিয়ে বসলেন এবং বললেন, একটি জরুরি কথা বলতে এসেছি । হযরত ওমর (রাযি.) বললেন, বলুন । “আমীরুল মুমিনীন” আমর ইবনে আস বললেন-_ “আল্লাহর কসম! আপনি আতরাবুনকে ঠিক সেরকম জানেন, যেমন জানে আপনার ডান হাত বাম হাতকে । আমি কখনও মেনে নেব না, আমাদের আমীরুল মুমিনীন এই আত্মপ্রবঞ্চনায় লিপ্ত হবেন যে, আতরাবুন আমাদের ভয়ে এখান থেকে পালিয়েছে । আমরা. আল্লাহর উপর সমীপে আশা রেখে চলার মতো মানুষ । আমরা স্বপ্র দেখি না এবং নিজেদের প্রবঞ্চনায় লিগু করা মুজাহিদদের চরিত্র নয় ।' “ইবনে আস!'_ হযরত ওমর আমর ইবনে আমকে থামিয়ে দিয়ে বললেন- “যা বলতে চেয়েছ, দীর্ঘ ভূমিকা ছাড়া ঝটপট বলে ফেলো । আমি শুনছি ।' “আমীরুল মুমিনীন!" হযরত আমর ইবনে আস (রাযি.) বললেন- “আমি বলতে চাচ্ছি, আমাদের আতরাবুনের পেছনে যাওয়া উচিত ।" “তুমি কি এখনও যথেষ্ট মনে করছ না যে, আমরা কঠিন একটা রণাঙ্গন জয় করে ফেলেছি?' হযরত ওমর বললেন । “নাঃ একে আমি যথেষ্ট মনে করি না আমীরুল মুমিনীন!'- আমর ইবনে আস বললেন- “আমরা যদি এই বিজয়কে যথেষ্ট মনে করে বসে থাকি, তা হলে আতরাবুন বাহিনী প্রস্তুত করে আমাদের আক্রমণ চালাবে ৷ হেরাকল আর আতরাবুন এক শয়তানের দুটা নাম । আতরাবুন এতটাই বুদ্ধিমান ও দূরদর্শী যে, আল-জাজিরা ও ফিলিস্তিনের খিস্টান গোব্রগুলোতে বিদ্রোহের জন্য উসকে দিতে পারে এবং নিজে মাটির তলে অবস্থান করে সেই বিদ্রোহের নেতৃত্ব দিতে পারে । এমনসব প্রস্তুতির জন্যই সে মিশর গেছে । আমাদের জন্য আবশ্যক হলো, আমরা তাকে স্থিরভাবে বসার সুযোগ দেব না । আমি আপনার অনুমতি চাই । মিশর অভিযান ও আক্রমণের আমি নেতৃত্ব দেব ।' “শুধু আতরাবুনের উপর নিজের সবটুকু মনোযোগ নিবদ্ধ করো না আমর।'- হযরত ওমর (রাযি.) বললেন- “তুমি কি দেখছ না, আমরা ইরানের কেসরার বিরুদ্ধে লড়াই করছি এবং শামেও আমরা রোমের মতো পরাশক্তির বিরুদ্ধে ময়দান খুলে রেখেছি? এমতাবস্থায় যদি এত দূরে আমরা আরও একটি রণাঙ্গন খুলে বসি, হতে পারে, আমাদের অবশিষ্ট ময়দানগুলো দুর্বল হয়ে যাবে । আমীরুল মুমিনীন হযরত ওমর রোযি.)-এর সঙ্গে হযরত আমর ইবনে আস (রাধি)-এর আলোচনা এখানেই শেষ হয়নি । তিনি আমীরুল মুমিনীন-এর সম্মুখে ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।