অনিঃশেষ আলো $ ২৪ পোশাকে এবং যেভাবে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হলেন, সে এক মজার কাহিনী । কিন্তু অত কথা লেখার জায়গা তো এখানে নেই। এখানকার আলোচ্যবিষয় ভিন্ন কিছু । অবশ্য এতটুকু বলে রাখব যে, হযরত ওমর যখন বাইতুল মুকাদ্দাস প্রবেশ করলেন, তখন বাইতুল মুকাদ্দাসের বড় এক পাদরি তাকে বলেছিলেন, আপনি নগরীতে প্রবেশ করছেন; খানিক ভালো পোশাক পরে নিন এবং ঘোড়ায় চড়ে যান। তাহলে রোমানরা আপনাকে বুঝতে ভুল করবে না। হযরত ওমর (রাযি.) পাদরিকে যে-উত্তরটি দিয়েছিলেন, তা ইতিহাসের আঁচলে আজও সংরক্ষিত আছে । আমীরুল মুমিনীন বললেন, “আল্লাহ আমাদের যে-মর্যাদা দিয়েছেন, তা শুধু ইসলামের বদৌলতে দান করেছেন । ইসলামে পোশাক আর ঘোড়া মর্যাদার মাপকাঠি নয় ৷ এসব জিনিস আমাদের প্রয়োজন নেই । মর্যাদা হয় মানুষের- উন্নত মানের পোশাক আর উন্নত জাতের ঘোড়ার নয় ।" প্রধান পাদরি সাফরিনুস স্বয়ং হযরত ওমরকে স্বাগত জানাতে বেরিয়ে এলেন এবং যথাযথ সম্মানের সাথে তাকে নিয়ে গেলেন । আশী ছিল, আলোচনা হবে । উভয় পক্ষ যার-যার শর্তাবলি পেশ করবে । তারপর পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে । আবার এমনও হতে পারে, শেষ পর্যস্ত আলোচনা. ব্যর্থ হবে । কিন্তু ঘটল যা, তা হলো, প্রধান পাদরি সাফরিনুস বললেন, চুক্তির শর্তগুলো আপনি নিজের হাতে লিখুন। হযরত ওমর (রাযি.) নিজের শর্তাবলি অনুযায়ী চুক্তিপত্র লিখলেন, যেটি খ্রিস্টানদের প্রধান পাদরি সাফরিনুস কোনো প্রকার আপত্তি ব্যতীত গ্রহণ করে নিলেন । এভাবে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের ঝুলিতে এসে পড়ল । আমীরুল মুমিনীন ও তার সেনাপতি বিস্মিত হলেন যে, খ্রিস্টানদের দুর্ধর্ষ সেনাপতি আতরাবুনটা কোথায়! আমীরুল মুমিনীন সাফরিনুসকে জিজ্ঞাসা করে উত্তর পেলেন, ও কিছু সৈন্য সঙ্গে করে রাতেই পালিয়ে গেছে এবং গন্তব্য তার মিশর । ব্যাপার হলো, মুসলমানদের অব্যাহত বিজয় দেখে আতরাবুন বুঝে ফেলেছিল, এরা বাইতুল মুকাদ্দাসও না নিয়ে ছাড়বে না এবং এখানে তার বাহিনী গণহত্যার শিকার হবে | সামরিক বিশ্লেষক ও এঁতিহাসিকগণ লিখেছেন, আতরাবুন তার বাহিনীর মানসিক অবস্থাও আচ করতে পেরেছিল। তার বাহিনীর উপর মুসলমানভীতি ছেয়ে গিয়েছিল । যুদ্ধ শুরু করার আগে তারা দেখে নিত, পালাবার পথ কোন দিকে। আতরাবুন বড়ই দূরদর্শী সেনাপতি ছিল | নিজের সামরিক শক্তি নষ্ট করার পরিবর্তে তার কাছে ভালো মনে হলো, বাহিনীটাকে সঙ্গে করে মিশর চলে চাই এবং ওখানে তাদের নতুনভাবে গড়ে তুলে পুনরায় মুসলমানদের মোকাবেলায় দাঁড়িয়ে যাই । আতরাবুন চুপিচুপি বাইতুল মুকাদ্দাস ত্যাগ করে মিশর গিয়ে আশ্রয় নিল । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।