অনিঃশেষ আলো $ ২৩৯ দুজন ইউরোপীয় এতিহাসিক লিখেছেন, রোমান বাহিনীতে খবর চাউর হয়ে গিয়েছিল, মুসলমানদের সৈন্যসংখ্যা অনেকই কম দেখা যায় । কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে যায়, তখন তাদের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় । তাতে এই প্রতিক্রিয়া তৈরি হয়ে গেল যে, মুসলমানদের মাঝে কোনো একটা রহস্যময় ও অদৃশ্য শক্তি আছে। নাহয় মানুষ এভাবে লড়াই করতে পারে না। গুপ্তচররা সিপাহসালার আমর ইবনে আস (রাি.)কে রোমান বাহিনীর এই অবস্থাটাও অবহিত করে রেখেছিল । এটি সেই জিহাদি চেতনার কারিশমা ছিল, ইসলামের সৈনিকরা যার দ্বারা সমৃদ্ধ ছিলেন । তারা সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে রেখেছিলেন । সংঘাতমুখর দুটি শক্তির জয়-পরাজয়ের সিদ্ধান্ত যুদ্ধের মাঠেই হয়ে থাকে । ইতিহাস সেই সৈনিকদেরই, সেই সেনাপতিদেরই কাহিনী শোনায়, যারা রণাঙ্গনে যুদ্ধ করে । কিন্তু যুদ্ধের অন্তরালে এমন কিছু ড্রামাও খেলা হয়, যার ইতিবৃত্ত অনাগত প্রজন্মের কাছে বলতে গেলে পৌছেই না । এগুলো সেই লোকগুলোর একাস্ত নিজস্ব উপাখ্যান বলে বিবেচিত হয়, যারা রণাঙ্গন থেকে দূরে এমন কিছু ভূমিকা পালন করে, যা জয়-পরাজয়কে প্রভাবিত করে । কিন্তু তাদের সেই কাহিনী ইতিহাসে জায়গা পায় না। তাদের মাঝে গাদ্দারও থাকে এবং নুশি-আব্বাসের মতো সেই চরিত্রও থাকে, যারা চেতনা দ্বারা উন্মাতাল হয়ে জীবনের বাজি লাগায় । তাদের সামনে জাগতিক কোনো স্বার্থের লোভ থাকে না। নুশি এমনই একটা মেয়ে ছিল, জাতীয় চেতনা যাকে পাগলিনী বানিয়ে দিয়েছিল । কিন্তু যত যা-ই হোক ছিল তো ও মানুষ । আবার টগবগে সুন্দরী যুবতী | এ জাতীয় কাহিনীগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে বুক থেকে বুকে এসে পৌছায় কিংবা কোনো কাহিনীকার এসব ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করে অনাগত প্রজন্মের জন্য সংরক্ষণ করে যান । দ্বিতীয় খণ্ড সমাও ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।