Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৩৮ খ্রিস্টানদের উপর চোখ রাখবে, পাছে ওরা বিদ্রোহ করে বসে । তা-ই যদি ঘটে যায়, তাহলে মুসলমানদের হাত থেকে মিশর রক্ষা করা সম্ভব হবে না ।... “মেয়েটা রাজপরিবারের সন্তান ছিল । তাই আমি তার প্রতিটি কথা বিশ্বাসযোগ্য মনে করেছি। হেরাকল-এর বিরুদ্ধে ও ঘৃণা প্রকাশ করছিল আর বলছিল, আমাদের সম্রাট সাহস হারিয়ে বসে পড়েছেন । শামের পরাজয় তার কোমর ভেঙে দিয়েছে । এখন মিশর থেকে দূরে থাকতে চাচ্ছেন বোধহয় এজন্য, আরেকটা পরাজয়ের দাগ যেন তার মাথায় না লাগে ।" “এই বেদুইনরা আমাদের সঙ্গ ছাড়বে না'- আমর ইবনে আস বললেন- “ফরমার গনিমত আমাদের নিজস্ব বাহিনীতে যে-হিসাবে বন্টন করেছি, তাদেরও একই হিসাবে দিয়েছি । তারা খুবই খুশি ।' “ফয়সালা তো শেষ পর্যস্ত আপনিই নেবেন মহামান্য সিপাহসালার!' আব্বাস ইবনে তালহা পরামর্শ দিলেন- “আমি যা-কিছু দেখে এসেছি, তার আলোকে আমার পরামর্শ হলো, মদিনার সাহায্যের অপেক্ষা করা ঠিক হবে না এবং অনতিবিলম্বে অগ্রযাত্রা করে বিলবিস পৌছে যাওয়া দরকার | রোমানদের আত্মসংবরণ ও নিঃশ্বাস ফেলার সুযোগ দেবেন না । ওদের চিন্তা করার মওকা দেবেন না। সিপাহসালার আমর ইবনে আস (োি.)-এর কারও পরামর্শের প্রয়োজন হতো না। তিনি অসাধারণ বুদ্ধিমান, বিচক্ষণ ও সাহসী ছিলেন । হযরত খালিদ ইবনে অলীদ (বাধি.)-এর সবগুলো গুণই তার মাঝে বিদ্যমান ছিল। হযরত ওছমান (রাষি.) আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.)কে বলেছিলেন, আপনি মিশর-অভিযানের অনুমতি দেবেন না। কারণ, আমর ইবনে আস খালিদ ইবনে অলীদ-এর মতো অবলীলায় এমন-এমন ঝুঁকির মধ্যে লাফিয়ে পড়ে, যেখানে গোটা বাহিনী ধবংস হয়ে যাওয়ার আশঙ্কা বিদ্যমান থাকে । ইতিহাস স্বাক্ষ্য দিচ্ছে, সিপাহসালার আমর ইবনে আস সহযোগী বাহিনীর অপেক্ষায় থাকার পক্ষে ছিলেন না । তিনি আগেই বাহিনীকে প্রস্তুত অবস্থায় রেখেছিলেন এবং অধীন সালার ও কমান্ডারদের বলে রেখেছিলেন, শক্রবাহিনীকে তটস্থ রাখতে হবে এবং ওদের নিঃশ্বাস ফেলার সময়টুকুও দেওয়া যাবে না। সং কং ৯ নুশি যখন বেদুইন পল্লীতে গিয়ে পৌছেছিল, ততক্ষণে তার পরাজিত সেনাপতি পিতা বিলবিস গিয়ে উপনীত হলো এবং ফরমার পরাজয়ের দুঃসংবাদ শোনাল। শুনে ওখানকার সবাই পাথরের মতো মূক হয়ে গেল, যেন মৃত্যুর নীরবতা তাদের ছেয়ে ফেলেছে । তার বাহিনীর বিক্ষিপ্ত সৈনিকরা যখন একজন-একজন, দুজন-দুজন করে বিলবিস পৌছল, তারা মুসলমানদের বীরত্ব ও দুঃসাহসিকতার এমনসব কাহিনী শোনাল যে, বিলবিসে যে-বাহিনীটা ছিল, তারাও আতঙ্কিত হয়ে উঠল । ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।