Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৩৭ সদস্য । গুগুচরবৃত্তির মিশন সম্পন্ন করে এক মাস কয়েকদিন পর এখন তিনি ফিরে এলেন । “নতুন কোনো খবর এনেছ কি? আমর ইবনে আস কোনো ভূমিকা ছাড়াই জিজ্ঞেস করলেন। আব্বাস ইবনে তালহা সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)কে তার গোয়েন্দাগিরির পূর্ণ বৃত্তান্ত উপস্থাপন করলেন । শেষে নুশি ও হামুনের কাহিনীও শোনালেন । একটা কথাও বাদ রাখলেন না এবং খানিক বিশ্লেষনের সাথেই শোনালেন । সিপাহসালার আব্বাসকে মৃদু ভর্সনা করলেন, তুমি খামোখা পরের ব্যাপারে নাক গলাতে গেলে কেন! এমনও তো হতে পারত, তুমিই বরং তার হাতে খুন হয়ে যেতে! “আমার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না সিপাহসালার!'- আব্বাস ইবনে তালহা বললেন- 'আমি মেয়েটের জবানিতে শুনলাম, ও দুটা মিশন নিয়ে মাঠে নেমেছে। এক. বেদুইনদের ও রোমান বাহিনীতে যুক্ত করবে । দুই. বেদুইনদের যে-বাহিনীটা আমাদের সঙ্গে আছে, প্ররোচনা দিয়ে আমাদের থেকে তাদের সরিয়ে নিবে । তখন পরিচয় বদল করে আমি তাদের সঙ্গে মিশে যাওয়া কর্তব্য জ্ঞান করলাম | ভাবলাম, আমাকে দেখতে হবে, এরা কী করে এবং কতখানি সাফল্য অর্জন করে । বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ছিল 1... “ওই হামুন জাদুকরটাকে আমি অন্য এক কারণে হত্যা করেছি । ও মেয়েটার প্রতি হাত বাড়িয়েছিল এবং তার অমতে তার সন্ভমহানি ঘটাতে চেয়েছিল । আরেকটা কারণ হলো, আমি জানতে পেরেছি, বেদুইননেতাদের উপর তার এতই প্রভাৰ যে, তারা ওর কথায় ওঠে-বসে । চিন্তা করলাম, মেয়েটাতে হাত করার জন্য হয়ত সে বেদুইননেতাদের বলে দেবে, একটা নিজস্ব বাহিনী গঠন করে তোমরা রোমান ফৌজে পাঠিয়ে দাও । হামুনকে হত্যা করে আমি এই শঙ্কাটাও দূর করে দিয়েছি। শেষ পর্যস্ত রাজপরিবারের এই মেয়েটাও মারা গেল, ওর হবু স্বামীও প্রাণ হারাল ৷ এখন আর এমন কোনো ভয় নেই যে, উক্ত অঞ্চলের বেদুইনরা রোমানদের সঙ্গে গিয়ে মিলিত হবে আর আমাদের সঙ্গে থাকা বেদুইনরা আমাদের সঙ্গ ত্যাগ করে চলে যাবে |... “আরও একটি বিষয় দেখুন মাননীয় সিপাহসালার! ওদের থেকে কতগুলো গুরুতপূর্ণ তথ্য পেয়ে গেছি । কোনো-কোনো তথ্যের সত্যায়নও হয়ে গেছে। এই তথ্য সম্পূর্ণ নির্ভুল যে, মিশরের প্রতিরক্ষা কীভাবে করবে এ ব্যাপারে যুকাওকিস ও আতরাবুন এক মত নয় । মুকাওকিস সাবধানি পন্থা অবলম্বন করতে চাচ্ছে আর আতরাবুন যুদ্ধের পক্ষে । ওই রোমান মেয়েটা আমাকে বলেছিল, হেরাকল তাদের দুজনকে পুরোপুরি স্বাধীনতা দিয়ে রেখেছে। কিন্তু পাশাপাশি বলে রেখেছে, কিবতি ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।