অনিঃশেষ আলো $ ২৩৬ “না'- ভূত্য উত্তর দিল- “ওকে আমি এ-ই প্রথমবার দেখেছি । আমার মনে সন্দেহ আছে, লোকটা বেদুইনই নয় ।' “এই সন্দেহ আমারও"- নুশির হবু স্বামী বলল- “নুশিকে বাগানোর জন্যই আমাদের সঙ্গে ভাও দিয়েছিল । সে যা হোক; এখন তুমিও আমার সঙ্গে চলো ?' ভৃত্য দাসসুলভ ভঙ্গিতে অপরাগতা প্রকাশ করল | বলল, আমি ঘোড়া অতটা দ্রুত হাকাতে পারি না । কোথাও যুদ্ধ করার প্রয়োজন হলে তাও আমার দ্বারা সম্ভব হবে না। নুশির হবু স্বামী এতই ক্ষুব্ধ ও তাড়াহুড়ার মধ্যে ছিল যে, ভূত্যকে তার সঙ্গে যেতে বাধ্য করার সময়টুকুও সে পেল না । সে ঘোড়ার পিঠে চড়ে বসল এবং ঘোড়া হাঁকিয়ে দিল। ভূত্য আব্বাসকে জানাল, নুশির হবু স্বামী তো রওনা হয়ে গেল; কিন্তু ভাবলাম, আমারও এখানে বেশিক্ষণ অবস্থান করা ঠিক হবে না। আমি চিন্তা করলাম, এখন নিজের বাড়িতেই ফিরে যাৰ এবং বিলবিস আর যাব না । রাজমহলে রাজনীতি দেখে-দেখে আমি বিষিয়ে উঠেছিলাম | এই চিন্তা মাথায় নিয়েই আমি আমার এলাকার পথ ধরে এগুতে শুরু করেছিলাম । কিন্তু হঠাৎ নুশির কথা মনে পড়ে গেল যে, এমনও তো হতে পারে, নুশি বিলবিস ফিরে গেছে । তখন তো সে দু-চারজন সৈনিক পাঠিয়ে আমাকে গ্রেফতার করে নিতে পারে । অগত্যা আমি সিদ্ধান্তহীনতার মধেই বিলবিসের দিকে রওনা হলাম । ভূত্য পথে নুশি ও তার হবু স্বামীর লাশদুটো দেখে ওখানেই থেমে গেল। লোকদুজন কীভাবে মরল আব্বাস ভূত্যকে তার কাহিনী শোনাল । তারপর বলল, তুমি যদি বিলবিস যাও, তাহলে নুশির বাবা-মাকে অবহিত কোরো ও কীভাবে ও মারা গেল । কিন্তু ভৃত্য বলল, এখন আর আমার বিলবিস যাওয়া হবে না ৷ আমাকে এখন নিজের গ্রামেই চলে যেতে হবে। কারণ, আশঙ্কা আছে, নুশির পিতা সত্যাসত্য যাচাই না করে এর দায়টা আমার উপর চাপিয়ে দেবেন এবং এর শাস্তিটা আমাকেই ভোগ করতে হবে । এসব আব্বাস ইবনে তালহার বিষয় ছিল না । নুশির পিতামাতা সংবাদটা পেল কি পেল না, বেদুইন ভূত্য বিলবিস যাবে, নাকি নিজের গোত্রে ফিরে যাবে এসবের সঙ্গে আব্বাসের কোনো সম্পর্ক ছিল না। আব্বাস ঘোড়ার মুখটা ফরমার দিকে ঘুরিয়ে দিয়ে উধ্বশ্বাসে ছুটতে শুরু করল । ককক দেড়-দুদিন পথ চলার পর আব্বাস ইবনে তালহা ফরমা পৌছে গেলেন এবং সোজা সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)-এর কাছে চলে গেলেন । আমর ইবনে আস (রাযি.) তার গোয়েন্দা বিভাগের যে-ব্যবস্থাপনা সমগ্র মিশরে জালের মতো ছড়িয়ে দিয়েছিলেন, আব্বাস ইবনে তালহা তারই একজন সুযোগ্য ও বিচক্ষণ ছড/.911000119.0010)
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।