অনিঃশেষ আলো $ ২৩৫ জিজ্ঞেস করার সাহস করল না, এগুলো নিয়ে আপনি কোথায় যাচ্ছেন । কিন্তু আব্বাস যখন বেরিয়ে গেল, তখন উঠে দেখতে লাগল লোকটা কী করে এবং কোন দিকে যায় । ভূত্য আব্বাসকে ঘোড়ার পিঠে জিন কষতে দেখল । তারপর তাকে ও নুশিকে ঘোড়ার পিঠে চড়ে বসতে দেখল । তারপর ওরা কোন দিকে গেল তাও দেখল । এবার সে তাবুতে ঢুকে বসে পড়ল । নুশির হবু স্বামীকে ব্যাপারটা সঙ্গে-সঙ্গে জানাতে পারত । কিন্তু সাহসের অভাবে তাও বলল না । ভূত্য তাবুতে বসে থাকল । অনেকখানি সময় পার হওয়ার পর বেদুইন ভূত্য দেখল, নুশির হবু স্বামী তাবু থেকে বের হয়ে কয়েক পা এগিয়ে দীড়িয়ে গেছে এবং হামুনের তাবুর দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ ওখানে দীড়িয়ে থেকে লোকটা হামুনের তাবুর দিকে চলে গেল । এবার ভৃত্য তাবু থেকে বেরিয়ে এল এবং লোকটা কী করে দেখতে থাকল । তখনও তার মনে সাহস জাগেনি, বলবে, ওরা দুজন কোথাও চলে গেছে। ক্ষণকাল পর নুশির হবু স্বামী দৌড়ে তার তাবুর দিকে এল । এবার ভূত্য এগিয়ে গেল এবং জিজ্ঞাসা করল, কী ব্যাপার; আপনি দৌড়াচ্ছেন কেন? সে জানাল, হামুন তার তাবুতে মৃত পড়ে আছে । ওই বদ্দুটা (আব্বাস) আর নুশিকে কোথাও দেখা যাচ্ছেনা । “তোমার অবশ্যই জানা থাকবে, বদ্দুটা কোথায় থাকে'_ নুশির হবু স্বামী ভূত্যকে বলল- লোকটা হামুনকে হত্যা করে নুশিকে নিয়ে চম্পট দিয়েছে । আমি নিশ্চিত, নুশিকে ও নিজের বাড়িতেই নিয়ে গেছে। তুমি আমার সাথে চলো আর বলো, বেদুইনরা কোথায় থাকে | আমাকে তুমি ওদের নেতার সঙ্গে দেখা করিয়ে দাও ।' ভৃত্য কোনো তথ্য না দিতেই নুশির হবু স্বামী দৌড়ে তার তাবুতে গেল এবং জিন নিয়ে এল । ভূত্যকে বলল, দেরি না করে তোমার জিনটাও নিয়ে আসো এবং তাড়াতাড়ি ঘোড়া প্রস্তুত করো ।' ভৃত্য বলল, ওরা ওদিকে বেদুইন পল্লীর দিকে যায়নি । ওর বিলবিসের দিকে গেছে । “এই বন্ধু সাইলিনুশটা না ফরামার দিকে যাবে, না বিলবিসের দিকে যাবে'- নুশির হবু স্বামী ক্ষুব্ধ কণ্ঠে বলল- “তুমি শুধু এটুকু তথ্য দাও, ওদিকেও বেদুইনদের কোনো গোত্র বাস করে কিনা ।' “অনেকখানি দুরে গিয়ে রাস্তা ভান দিকে মোড় নিয়েছে'_ ভৃত্য উত্তর দিল- 'এই পথটা অনেকখানি অতিক্রম করে আবার ভান দিকে মোড় নিয়েছে । তারপর কতটুকু সামনে গেলে একটা পল্লী আছে । ওখানে বেদুইনদের দুটা গোত্র বাস করে ।' “আচ্ছা; তুমি কি সাইলিনুশকে জান?'- নুশির হবু স্বামী জিজ্ঞেস করল- “ও কোন গোত্রের নেতাঃ ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।