Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৩৪ কিন্তু মৃত্যু নুশির হবু স্বামীকে এদিকে নিয়ে এসেছিল । অন্যথায় নুশি ও আব্বাসকে তাঁবুতে না পেয়ে তাদের অনুসন্ধানে সে অন্য একদিকে রওনা হয়েছিল । পরে সে এদিকে কেন এল? তার একটা উত্তর হলো, আব্বাস ইবনে তালহার হাতে নিহত হওয়া তার কপালের লিখন ছিল । তাই যম তাকে এদিকে টেনে এনেছে । আসল জবাবটাও পাওয়া গেল। আব্বাস ইবনে তালহা যখন নুশি ও তার হবু স্বামীর লাশদুটো ফেলে রেখে সামনের দিকে রওনা হলো এবং সামান্য পথ অতিক্রম করল, তখন সে নুশির হবু স্বামী যেদিক থেকে এসেছিল, সেদিক থেকে ধাবমান ঘোড়ার পায়ের শব্দ শুনতে পেল। আব্বাস ঘোড়াটা ওখানেই দীড় করিয়ে নিল এবং আগন্তক অশ্বারোহীর অপেক্ষা করতে লাগল । ঘোড়ার পদধ্বনি ক্রমে উচ্চ ও নিকটতর হতে লাগল । কিছুক্ষণ পরই স্বচ্ছ চাদের আলোয় একটা অশ্ব ও অশ্বারোহীর অবয়ব তার চোখে পড়তে শুরু করল । আরোহী একা একজন । পরিষ্কার দেখা যাচ্ছিল, তার হাতে কোনো তরবারি নেই । আব্বাস তার একটা হাত তরবারির হাতলে রাখল । লোকটা কোনো বেদুইন হওয়ার সম্ভাবনা-ই বেশি । অশ্বারোহী সেই জায়গাটায় এসে দীড়িয়ে গেল, যেখানে নুশি ও তার হবু স্বামীর লাশদুটো পড়ে আছে। সে ঘোড়া থেকে নামল এবং লাশগুলোর কাছে দিয়ে বসে তাদের দেখতে শুরু করল । চাদের আলো বেশ পরিষ্কার ছিল বটে; কিন্ত অতখানি দূর থেকে লোকটার মুখচছৰি চেনা যাচ্ছে না । আব্বাসে মনে হলো, লোকটা নুশির বেদুইন ভূত্য । আব্বাস সেদিকে এগিয়ে গেল । হী; লোকটা বেদুইন ভূত্যই বটে । আব্বাসকে ওদিকে যেতে দেখে সে উঠে দীড়াল । আব্বাস ঘোড়া থেকে নামল এবং তার কাছে চলে গেল । এই লোকটার পক্ষ থেকে তার কোনো ভয় নেই । কারণ, একে তো বেচারা ভূত্য, তায় আবার বেদুইন । “এ কী হয়ে গেল?' বেদুইন ভূত্য ধরা গলায় জিজ্ঞেস করল । চোখে তার অশ্রু টলমল করছে। “মৃত্যু এই হতভাগাকে এদিকে নিয়ে এসেছিল'- আব্বাস উত্তর দিল- “আর তোমার শাহজাদি তার এই হবু স্বামীর হাতে খুন হয়েছে। সে প্রাণ হারিয়েছে আমার তরবারিতে । তা তুমি কি এদের পেছনে এসেছ?" ্‌ “আমি আমার শাহজাদির খোঁজে এসেছি'- ভৃত্য উত্তর দিল- “অনেক ভালো রাজকন্যা ছিলেন । আমাকে ভূত্য মনে করতেন না ।' ভূত্যর চোখ থেকে টপটপ করে কয়েক ফৌটা বেদনাশ্র ঝরে পড়ল । নুশির হবু স্বামী এদিকে কীভাবে এল, আব্বাস ইবনে তালহা এই ভূত্যর কাছে তার ইতিবৃত্ত জানতে পারল । আব্বাস যখন নিজের তাবু থেকে দুটা জিন তুলে নিয়ে বের হচ্ছিল, তখন এই ভূত্যর চোখ খুলে গিয়েছিল । ছোট মানুষ বিধায় আব্বাসকে ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।