অনিঃশেষ আলো $ ২৩৩ 'হা-হা"_ নুশির হবু স্বামী তিরস্কারের সুরে বলল- “আমার তরবারি তো মুসলমানের রক্তেরই পিয়াসী ।" এবার নুশির হবু স্বামী আক্রমণের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিল। কিন্তু এরই মধ্যে আব্বাসের তরবারি তার পাঁজড়ে ঢুকে গেল | আব্বাস তরবারিটা টেনে বের করে ঝটপট আবার তার ঘাড়ে এমন একটা আঘাত হানল যে, ঘাড়টা অর্ধেক কেটে গেল । নুশির হবু স্বামী এক দিকে কাত হয়ে পড়ে গেল । “চলো নুশি।'- আব্বাস ইবনে তালহা বলল- “একে আমি বেঁচে থাকার অনেক সুযোগ দিয়েছিলাম | কিন্তু এই পরিণতিই এর কপালের লিখন ছিল ।" কিন্তু আব্বাস ইবনে তালহা নুশির পক্ষ থেকে কোনো উত্তর পেল না, যেন নুশি ওখানে ছিলই না । নুশির যেখানটায় থাকবার কথা ছিল আব্বাস সেদিকে তাকাল । কিন্ত ওদিকে নুশির ঘোড়াটা দীড়িয়ে আছে । নুশি ঘোড়ার পিঠে নেই । আব্বাস দেখল, নুশি মাটিতে পড়ে আছে । সে ঘোড়ার উপর থেকে লাফিয়ে নেমে গেল এবং নুশির কাছে গিয়ে দীড়াল । নুশির পরিধানের কাপড়-চোপড় রক্তে লাল হয়ে গেছে! আব্বাস ইবনে তালহা নুশির পাশে বসে পড়ল এবং জিজ্ঞেস করল, এ কী হয়েছে তোমার? নুশি ব্যথায় কৌকাতে-কোকাতে শুধু জীবনের শেষ কথাটুকু বলল, হতভাগা মরতে-মরতে তরবারিটা আমার বুকে গেথে দিয়ে গেছে। নুশি আর কোনো কথা বলতে পারল না । মাথাটা তার একদিকে কাত হয়ে গেল । আব্বাস জানতেই পারেনি, নুশিকে তার হবু স্বামী কখন এবং কীভাবে তলোয়ারের আঘাত হেনে গেছে । এই আশঙ্কায়ই আব্বাস নুশিকে বারবার বলছিল, তুমি দূরে থাকো । কিন্ত কোন ফাকে যেন মেয়েটা তার কাছে চলে গিয়েছিল আর তরবারির আঘাত হেনে সে তারও জীবনপ্রদীপটা নিভিয়ে দিয়ে গেল! আব্বাস ইবনে তালহা লাশদুটো ওখানেই ফেলে রাখল এবং তাদের ঘোড়াদুটোর বাগ নিজের ঘোড়ার পিছনে বেঁধে নিয়ে রওনা হলো। এমন উন্নত জাতের ঘোড়াগুলো ফেলে যাওয়া সে সমীচীন মনে করল না। তার মনে এতটুকুও অনুশোচনা জাগল না, এমন একটা ব্পসী মেয়ে মরে গেল । মনটা তার এই ভেবে শাস্ত হলো যে, আল্লাহ তাকে সেই কর্তব্য থেকে অতি সত্তর অব্যাহতি দিলেন, যেটি সে আপনা থেকেই নিজের কাধে চাপিয়ে নিয়েছিল । আর মনে-মনে আত্মতুষ্টি অনুভব করল, আমি আমার আমানতে খেয়ানত করিনি । ক কক যেরাতে নুশি ও সাইলিনুশ জাদুকর হামুনকে হত্যা করে এবং নুশির বেদুইন ভৃত্য ও হবু স্বামীকে ঘুমন্ত অবস্থায় রেখে ওখান থেকে চলে এসেছিল, সেরাতের কথা । নুশি-সাইলিনুশ নিশ্চিন্ত ছিল, হবু স্বামী ও ভূত্য টের পায়নি, তারা ওখান থেকে চলে এসেছে । ইতিমধ্যে তারা বহু দূর চলে আসতে সক্ষম হয়েছে । ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।