অনিঃশেষ আলো $ ২৩২ “মিথ্যুক কোথাকার!" নুশির হবু স্বামী দীতে দীত পিষে বলল- “আমি জানি একে তুই কোথায় নিয়ে যাচ্ছিস । নুশি আববাস ইবনে তালহাকে ডাক দিয়ে বলল, তলোয়ার কোষমুক্ত করে নাও আর ওর সাথে কোনো কথা বলো না । সে নিজেও তরবারি বের করে নিল । নুশির হবু স্বামী এমন কিছু অপ্রীতিকর কথা বলে ফেলল যে, আব্বাস তরবারি বের না করে পারল না। অন্যথায় আববাস ইবনে তালহার চেষ্টা ছিল, ব্যাপারটা যেন লড়াই পর্যন্ত না গড়ায় । কিন্তু নুশির হবু স্বামী লোকটা রাগে পাগলের মতো হয়ে গেল এবং সামনে এগিয়ে-এগিয়ে তরবারিটা আব্বাসের সম্মুূখে নাড়াতে লাগল । অবশেষে আব্বাস ও নুশির হবু স্বামীর মাঝে তরবারিচালনা শুরু হয়ে গেল । দুজনই আপন- আপন ঘোড়া ঘুরিয়ে-ঘুরিয়ে এবং পজিশন বদল করে-করে একজন অপরজনের উপর আক্রমণ চালিয়ে যেতে লাগল । কিন্ত দুজনই দক্ষ অসিবিদ বলে কেউই কাউকে ঘায়েল করতে পারছিল না । তলোয়ারে-তলোয়ারে টক্কর খেতে থাকল এবং দেহদুটো তরবারির আঘাত থেকে নিরাপদ থাকল । নুশিও তরবারি ঘ্বুরিয়ে হবু স্বামীর উপর আক্রমণ চালাতে এগিয়ে এল । কিন্তু আব্বাস তাকে ধমক দিয়ে পিছনে সরিয়ে দিয়ে বলল, একজনের মোকাবেলায় দুটা তরবারি আসা কাপুরুষতা । দুজনের লড়াই তীব্র-থেকে-তীব্রতর হতে থাকল । নুশি র্লাগে-ক্ষোভে এতটাই অগ্নিশর্মা যে, এই যুদ্ধ থেকে সে আলগা থাকতে পারল না । বারবারই সে দুজনের মধ্যখানে চলে আসছে । দুজন পুরুষের লড়াইয়ে তার হস্তক্ষেপ বিফল হচ্ছে । আব্বাস বারবারই তাকে পিছনে সরে যেতে আদেশ করছে। “একে আসতে দাও সামনে'_ নুশির হবু স্বামী চরম ক্ষুব্ধ ক্ঠে বলল- 'একে আমারই তরবারির আঘাতে মরতে হবে । দুজনের একজনও বেঁচে থাকতে পারবে না।' “তুমি পিছনে সরে যাও আব্বাস।'_ নুশি বলল- 'এ আমার হাতে মরতে চাচ্ছেঃ আমাকে তুমি সুযোগ দাও ।' *পেছনে থাকো নুশি'- আব্বাস গর্জে উঠে বলল- “আমি একে বাচিয়ে রাখতে চাই । নুশির হবু স্বামী ঘোড়াটা একধারে সরিয়ে নিল এবং দুজনের চারপাশে দৌড়াতে লাগল । “কী নাম বললে এর?' নুশির হবু স্বামী বিশ্মিত গলায় নুশিকে উদ্দেশ করে জানতে চাইল। | “আব্বাস ইবনে তালহা'_ নুশির আগে আব্বাসই উত্তর দিল- “আমার নাম সাইলনশ নয় । আমি মুসলমান 1" ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।