Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৩১ “আমার কাছে জানতে চেয়ো না'_ আব্বাস বলল- “আমরা মিশরের দুটা বৃহৎ নগরী আরিশ ও ফরমা জয় করেছি । এই দুই নগরীর অভ্যন্তরে এবং আশপাশে অসংখ্য জনবসতি আছে । ওখানে গিয়ে খ্রিস্টানদের জিজ্ঞেস করো, মুসলমানরা তাদের সঙ্গে কেমন আচরণ করছে । তখনই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে । তুমি আমার সঙ্গে যেতে চাচ্ছ। মনে করো, আমি রাজপরিবারেরই সদস্য । কিন্তু তোমাকে আমি নেব না। কারণ, আমার হাতে তুমি একটি আমানত । তুমি তোমার পিতামাতার আমানত । আমার ধর্মের আদেশ হলো, যার আমানত তার কাছে পৌছিয়ে দাও ।' ফস “থামো নুশি! থামো!'- আব্বাস ঘোড়ার বাগ টেনে ধরে বলল- “ঘোড়ার পদধ্বনি স্তনতে পাচ্ছ? নুশিও তার ঘোড়ার লাগাম টেনে ধরল এবং কান খাড়া করে দীড়িয়ে গেল । একটা ধাবমান ঘোড়ার পায়ের আওয়াজ খুবই দূরের আওয়াজের মতো শোনা যাচ্ছে । এই ঘোড়ার আরোহী যে-কেউ হতে পারে । কিন্ত আব্বাস ও নুশির মনে একটা ভয় অনুভূত হচ্ছিল, নুশির হবু স্বামী যদি টের পেয়ে যায়, নুশি ও সাইলিনুশ লাপাত্তা, তাহলে তাদের ধাওয়া করবে তাতে কোনোই সন্দেহ নেই । কাজেই এই অশ্বারোহী নুশির হবু স্বামী হতে পারে, আবার কোনো বেদুইনও হতে পারে । কেউ হয়ত দেখে ফেলেছে, হামুন মৃত পড়ে আছে আর সাইলিনুশ নুশিকেসহ উধাও । হত্যার সন্দেহ; বরং দৃঢ় বিশ্বাস তাদেরই উপর হতে পারে । কাজেই হতে পারে কোনো বেদুইন তাদের ধাওয়া করতে আসছে। ঘোড়ার পায়ের আওয়াজ এখন অনেক স্পষ্ট হয়ে গেছে এবং মনে হচ্ছে, যেন ঘোড়াটা তাদেরই দিকে আসছে । দুজন মোড় ঘুরিয়ে দেখতে থাকল । ঘোড়াটা বেশ দ্রুত দৌড়াচ্ছে। কিন্তু এদের গতি সাধারণ । পূর্ণ চাদ মাথার উপর উঠেছে । বনের জোছনা এখন আগের চেয়ে বেশি ফকফকা । এবার পিছনের দিকে তাকিয়েই তারা ঘোড়া দেখতে পেল । অশ্বারোহী যদি সাধারণ কোনো পথিক হতো, তাহলে গতিও তার সাধারণই হতো । কিন্তু সে ঘোড়াটা দ্রুত হাঁকিয়ে রুদ্বম্বাসে ছুটে আসছিল এবং দেখতে-না-দেখতেই একেবারে তাদের কাছে চলে এল | 'নুশি।'- অশ্বারোহী হুঙ্কার ছেড়ে বলল- “এত সহজে যেতে পারবে মনে করো না। তলোয়ার বের কর বদ্ছু! পরে একথা বলতে পারবে না, আমি তোকে মোকাবেলার সুযোগ দেইনি ।' “আমি তোমাকে সুযোগ দিচ্ছি হে রোমান!'- আব্বাস ইবনে তালহা বলল- “এই মেয়েটাকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি না। একে আমি এর পিতামাতার কাছে পৌছিয়ে দিতে যাচ্ছি ।' ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।