Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ২৩০ 'বুঝতে পারছি না, এ বিষয়গুলো মনের মাঝে কেন উদয় হচ্ছে' নুশি অনেকক্ষণ চুপচাপ থেকে আনমনে বলল- “হৃদয়ে আগ্রহ জাগছে, তোমার সঙ্গেই চলে যাব । এমনটা মনে হচ্ছে, যেন তোমার থেকে আলাদা হয়ে গেলে পরে আফসোস হবে, লোকটাকে ছাড়লাম কেন। ওই অভাগা হবু স্বামী আমার হৃদয়টাকে চুরমার করে দিয়েছে । ফলে আমি ভিন্ন কিছু ভাবতে বাধ্য হচ্ছি । আরও একটা চিন্তা আমাকে ভাবিয়ে তুলছে । আমার রাজপরিবারে সম্মান ও আত্মমর্যাদাবো শেষ হয়ে যাচ্ছে। রাজপরিবারে অপরাধ ও অপকর্ম একটা বৈধ প্রথার মতো চলছে । তুমি তো দেখেছ, এখন একই লক্ষ্যে তোমারই মোকাবেলায় তরবারি কোষমুক্ত করেছি ।' “তোমার ব্যাপারে এমন কোনো চিন্তাই আমি করিনি'- আব্বাস তার প্রতিক্রিয়া ব্যক্ত করল- “আর এমন ভাবনা আমি ভাববই না । তোমার মনে যা-যা চিন্তার উদয় হচ্ছে হচ্ছে ভাবতে থাকো । আমি আমার কর্তব্যপালনে ক্রটি করব না ।' 'আরও একটা চিন্তা মাথায় আসছে'_ নুশি বলল- “তোমার সঙ্গে নাহয় গেলাম; কিন্তু জানা তো নেই, তোমার বংশ কেমন, পরিবার কেমন । আর তোমারইবা প্রকৃত রূপ কী । তার মানে... । “আমি তোমার কথার অর্থ বুঝে ফেলেছি'_ আব্বাস নুশির কথা কেটে দিয়ে বলল- “মানে, তুমি জানতে চাচ্ছ আমিও তোমার মতো কোনো রাজাপরিবারের সম্ভান কিনা । যদি বলি, আমি অনেক বড় বিস্তশালী পরিবারের সদস্য, তাহলেই আমার সঙ্গে যাবে; অন্যথায় নয় তা-ই না?' নুশি হিহি করে হেসে উঠল । এই হাসির অর্থ হলো, তুমি ঠিকই ধরেছ; আমি এমনটি-ই বোঝাতে চেয়েছি । শুনে বোধহয় অবাক হবে নুশি!'- আব্বাস বলল- ইসলামে কোনো রাজপরিবার হয় না। যাদের আমরা আমাদের শাসক বানাই, তারাও রাজপরিবারের কেউ নন। আমরা সবাই এক । আমাদের প্রত্যেকের অধিকার ও মর্যাদা সমান । আমাদের খলিফা যদি বাহিনীর মাঝে এসে হাজির হন, তুমি মানবেই না, এই লোকটি একটা বিজেতা জাতির সবচেয়ে বড় নেতা । তুমি বলবে, আরে! ইনি তো একজন সাধারণ মানুষ! ইসলামে রাজা-প্রজার কোনো ভেদাভেদ নেই । মানবতার প্রেম আর সহমর্মিতা আমাদের ঈমান । একটা দুশ্চরিত্র লম্পটের হাত থেকে তোমাকে আমি এজন্য রক্ষা করে আনিনি যে, তুমি অতিশয় রূপসী ও রাজপরিবারের মেয়ে । বরং এজন্য করেছি যে, তুমি একটা অসহায় ও মেয়ে এবং আবেগতাড়িত হয়ে একটা ভুল ও বিপজ্জনক পথে বের হয়েছ ।' “তাহলে কি মুসলমানদের ব্যাপারে আমি যাকিছু শুনে আসছিলাম, সবই ভুল? নুশি বলল- “শুনেছি, মুসলমানরা নাকি লুটেরা ও জংলি মানুষ ।' ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।