Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ২৩ করল । পাশাপাশি সম্রাট হেরাকল ওখানে সেনাসংখ্যা বাড়িয়ে দিলেন এবং ভার নেতৃত্ব সেনাপতি আতরাবুনের হাতে অর্পণ করলেন। খ্রিস্টান বাহিনী ও নাগরিকদের ধর্মীয় চেতনাকে উত্তেজিত করে তোলার জন্য উপস্থিত ছিলেন প্রধান পাদরি সাফরিনুস । তিনি রোমান বাহিনীকে ধর্মীয় ব্যাপারে এতখানি আবেগপ্রবণ করে তুললেন, যেন বাহ্যত তারা প্রবল ঝড়ের রূপ ধারণ করল । তারা প্রত্যয় নিল, এত সহজে বাইতুল মুকাদ্দাস থেকে হাত গুটিয়ে নিতে রাজী নয় । সিপাহসালার আমর ইবনে আস বাইতুল মুকাদ্দাসকে অবরোধে নিয়ে নিলেন । কিন্তু মোকাবেলা এতখানি তীব্র ও রক্তক্ষয়ী ছিল যে, অবরোধ সফল হওয়ার কোনোই লক্ষণ দেখা যাচ্ছিল না । আমর ইবনে আস পিছন থেকে বিশেষ সাহায্যের তীব্র প্রয়োজনীয়তা অনুভব করলেন এবং আমীরুল মুমিনীনকে বার্তা পাঠালেন, যত বেশি সাহায্য পাঠানো সম্ভব তাড়াতাড়ি পাঠিয়ে দিন । আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.) প্রতিটি রণাঙ্গনের তরতাজা পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি অবহিত থাকতেন । বাইতুল যুকাদ্দাসের রণাঙ্গনের খবরাখবর তো তিনি আরও বেশি জানতেন । তার জানা ছিল, বাইতুল মুকাদ্দাসে আতরাবুনের মতো অভিজ্ঞ ও ঘাঘু সেনাপতি বিদ্যমান রয়েছেন এবং হেরাকল-এর সবটুকু মনোযোগ বাইতুল মুকাদ্দাসের উপর নিবদ্ধ । সবকিছু বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি নিজেই সাহায্য নিয়ে বাইতুল মুকাদ্দাসের রণাঙ্গনে হাজির হবেন । আমীরুল মুমিনীন হযরত ওমর (রাষি.) বেশ কিছু সাহায্য নিয়ে মদীনা থেকে রওনা হলেন এবং জাবিয়া নামক স্থানে গিয়ে অবস্থান গ্রহণ করলেন । সিপাহসালার আমর ইবনে আস ও অন্যান্য সালারদের তিনি ওখানেই ডেকে পাঠালেন এবং যুদ্ধের নতুন পরিকল্পনা ঠিক করলেন । ইতিহাসে স্পষ্টরূপে লিখা আছে, রোমানদের গুগ্তচর সবজায়গাই বিদ্যমান ছিল ।' তারা হযরত ওমর (রাযি.)-এর আনীত সাহায্য দেখে ফেলেছে । আরও দেখেছে, হযরত হযরত ওমর তার সবকজন সালারকে ডেকে পাঠিয়েছেন তারা পুরো রিপোর্ট আতরাবুনের কাছে পৌছিয়ে দিল । এক বর্ণনায় আছে, আতরাবুন নিজে বেশ বদল করে ওখানে গিয়েছিল এবং মুসলমানদের এসব তথ্য নিজে সংগ্রহ করেছিল। মুসলমানরা সাময়িকের জন্য বাইতুল মুকাদ্দাস অবরোধ তুলে নিয়েছিলেন । এখানে একটা মজার ঘটনা ঘটল যে, প্রধান পাদরি দূতমারফত বার্তা পাঠিয়েছিলেন, হযরত . ওমর যদি নিজে বাইতুল মুকাদ্দাস আসেন, তাহলে দু'পক্ষে সন্ধি হতে পারে । কিন্তু হযরত ওমর ও সকল সেনাপতি ধরে নিয়েছিলেন, রোমান সেনাপতি আতরাবুন তাদের ধোকায় ফেলতে চাচ্ছে । অনেক চিস্তা-ভাবনার পর হযরত ওমর (রাঘি.) বাইতুল মুকাদ্দাস যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তারপর হযরত ওমর যে- ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।