Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো € ২২৯ ঘোড়া থেকে নেমে আসো'_ আব্বাস বলল- “আমার তলোয়ার আর খঞ্জরটা তুলে নাও । অস্ত্রদুটো তোমার কাছে রাখো আর আমার সঙ্গে রওনা হও ।' নুশি আব্বাস ইবনে তালহার মুখের উপর দৃষ্টি নিবদ্ধ করে অপলকচোখে অনেকক্ষণ তাকিয়ে থাকল । তারপর ঘোড়া থেকে নেমে আব্বাসের তলোয়ার ও খঞ্জরটা তুলে হাতে নিল । ধীরপায়ে আব্বাসের কাছে গেল এবং অস্ত্রদুটো তার দিকে এগিয়ে ধরল । আববাস বলল, না; তোমার কাছেই রাখো । কিন্তু নুশি মুখে কিছু না বলে মাথা দুলিয়ে বলল, আমি রাখব না । তোমার অস্ত্র তোমারই কাছে থাকুক । আব্বাস অস্ত্রগুলো নিয়ে নিল আর নুশি ঘোড়ার পিঠে চড়ে বসল । মাথা দ্বারা আব্বাসকে ইশারা দিল, চলো । দুটা ঘোড়া পাশাপাশি বিলবিসের দিকে এগিয়ে চলল । চে “তোমাদের রাজপরিবারে শারিনা নামে একটা মেয়ে ছিল'- আব্বাস ইবনে তালহা ৰলল- “জান ওকে? “জানি বই কি'- নুশি বলল- “সম্রাট হেরাকল-এর কন্যা ছিল। কিছুদিন আগে এমনভাবে উধাও হয়ে গেল যে, আর কোনো খঘোজই পাওয়া গেল না। তা তুমি ওকে জান কী করে? *এভাবে যে, ও আমাদের কাছে আছে'- আব্বাস উত্তর দিল- “আমাদের কেউ তাকে অপহরণ করেনি । নিজের মর্জিতে, আপন হৃদয়ের হাতে অপারগ হয়ে আমার এক বন্ধুর সঙ্গে চলে এসেছিল আর এখন তার বউ । আমার এই বন্ধু আমার মতো গুপ্তচর | তোমাদের ওখানে গোয়েন্দাগিরির জন্য গিয়েছিল । শারিনার সঙ্গে দেখা হলো আর হার্দিক সম্পর্ক দুজনকে এক করে দিল । “আমার তখন ছেলেবেলা" নুশি বলল- “ওর সঙ্গে আমার গভীর বন্ধুত্ব ছিল । খুবই ভালো মেয়ে ছিল । তোমাদের কাছে ও কেমন সুখে আছে কে জানে । “আমি বললে তুমি মানবে না নুশি!'- আব্বাস উত্তর দিল- “গিয়ে নিজচোখে দেখলেই তবে বিশ্বাস হবে, ও কেমন সুখে আছে । মেয়েটা সত্যিই একজন মহৎ নারী । তোমাক শুধু আমি এটুকুই বলব, ও যে রোমস্ম্রাটের কন্যা সেকথা ও ভুলেই গেছে । আমাদের পরিবেশটা-ই এমন যে, ওখানে ধোকা-প্রতারণা বলতে কিছু নেই- আছে শুধু প্রেম আর নিষ্ঠা ৷ বেশ কিছু পথ শারিনার আলোচনা চলতে থাকল আর নুশি পরম আগ্রহ ও কৌত্হলের সাথে জিজ্ঞেস করতে থাকল, মুসলমানদের ওখানে নারীর জীবনাচার ও অন্যান্য ব্যাপার-স্যাপার কেমন । আব্বাস ইবনে তালহা তাকে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে থাকল । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।