অনিঃশেষ আলো $ ২২৮ “আমি গোয়েন্দা'- আব্বাস ইবনে তালহা উত্তর দিল- “চরবৃত্তির জন্য আমি অনেক সামনে চলে গিয়েছিলাম । এখন বাহিনীতে ফিরে যাচ্ছিলাম । পুরস্কারটা উসুল করেছি; আমি তোমার ও তোমার. হবু স্বামী থেকে অনেক মূল্যবান তথ্য পেয়েছি । কেন তোমাদের বাহিনী কেবলই পেছনে সরে যাচ্ছে এ আমি আগে থেকেই জানতাম । তোমাদের কাছ থেকে আমি তার সত্যায়ন পেয়েছি । তা ছাড়া তোমার ও তোমার হবু স্বামী থেকে আমি আও কয়েকটা গুরুতুপূর্ণ তথ্য লাভ করেছি। একে আমি আমার ও আমার বাহিনীর জন্য বিরাট পুরস্কার মনে করি। একজন মুসলমানের জন্য এটিও বিরাট পুরস্কার যে, আমি হামুন জাদুকরকে হত্যা করেছি। ইসলাম এসব কুসংস্কারপুজা আর ভবিষ্যদ্বাণী সমর্থন করে না । অনাগত ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না । আর মানুষের সকল সমস্যার সমাধানও তিনি ব্যতীত আর কেউ দিতে পারে না। হামুন সরল-সহজ মানুষগুলোকে স্রেফ প্রতারণার মাধ্যমে নিজের ভক্ত বানিয়ে রেখেছিল ৷ তোমার সঙ্গে আমার একটা-ই সম্পর্ক ছিল যে, একটা শয়তান ধোকা দিয়ে তোমাকে বে-আবরু করতে চেয়েছিল আর ম মুসলমান হিসেবে আমার কর্তব্য ছিল, তোমাকে আমি রক্ষা করব ।' “আমাকে তুমি আমার পিতামাতার কাছে পৌছিয়ে দিতে যাচ্ছ'- নুশি এখন পুরোপুরি ঠাণ্ডা- “তোমার পরিচয়টা কি তুমি আমার বাবাকে বলে দেবে? আমার মতে এমনটা করা ঠিক হবে না । আমি ওয়াদা দিচ্ছি, তোমার প্রকৃত পরিচয় আমি আমার পিতামাতা থেকে গোপন রাখব | এটি কি একটি পুরস্কার হবে না? জানতে পারলে বাবা তোমাকে গ্রেফতার করে ফেলবেন । হত্যাও করতে পারেন ৷ এমনটা আমি হতে দেব না।' “আমি তোমার পিতা পর্যস্ত যাবই না নুশি!' আব্বাস ইবনে তালহা বলল- 'আমাকে কোনো লোভ দেখিয়ো না, কোনো উৎসাহ দিয়ো না। ভয় দেখানোরও চেষ্টা করো না। তোমাকে বিলবিস নগরীর বাইরে নিরাপদ কোথাও রেখেই আমি উলটোপায়ে ঘোড়া হাঁকিয়ে দেব। তুমি যখন তোমার পিতার কাছে পৌছবে, ততক্ষণে আমি অনেক দূর চলে আসব । আমি তোমাকে আবারও বলছি, মাথাটা ঠাণ্ডা রাখো, হুশ-জ্ঞান ঠিক রাখো । তোমার কুধারণা আমাদের মাঝে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিল, যেন তুমি আমার থেকে মুক্ত হতে চাচ্ছ আর আমি তোমাকে ফুসলিয়ে অপহরণ করতে চাচ্ছি । ধারণাটা যদি বদলাতে না পার, তাহলে যাওঃ এটা আমার পথ আর ওটা তোমার পথ ।' রোমান রাজপরিবারের এই মেয়েটার উপর এবার এমন নীরবতা ছেয়ে গেল, যেন সে কী যেন ভাবছে কিংবা আব্বাস ইবনে তালহার প্রতি তার কুধারণা থেকে মুক্তিলাভের চেষ্টা করছে। ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।