Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২২৭ এবার আর কোনোই সংশয় রইল না, নুশি পালাবার সিদ্ধান্ত পাকাপোক্ত করে ফেলেছে । আব্বাস নিজের ঘোড়াটা দ্রন্ত হাঁকিয়ে নুশির ঘোড়ার সামনে নিয়ে গেল । নুশির মুখটা রাগে-ক্ষোভে জ্বলজ্বল করছে । সে লাগামটা সজোরে একদিকে ঝটকা দিয়ে ঘোড়াটাকে একটুখানি হাকাল | “আমার পথ থেকে সরে যা আরবের বদ্ছু!'_ নুশি দাত কড়মড় করে বলল- “আমি তোর সাথে যাব না ।" “মাথাটা ঠিক রাখো নুশি'-_ আব্বাস স্বাভাবিক গলায় বলল- “কী বুঝে বসেছ তুমি? “আমার থেকে দূরে থাক ধোকাবাজ।'- নুশি তরবারিটা খাপ থেকে বের করল এবং হুঙ্কার ছাড়ল- “তুই বোধহয় মনে করেছিস, আমি রাজকন্যাটা মনের শখে তলোয়ার নিয়ে ঘুরে ফিরছি । তরবারি বের কর । আগে আমাকে হত্যা কর । তারপর আমার মরদেহটা নিয়ে তামাশা কর । কিন্তু মনে রাখিস, আমাকে তুমি সহজে হত্যা করতে পারবি না ।' “তোমাকে আমি ধোকা দিচ্ছি না নুশি!' আব্বাস ইবনে তালহা নুশিকে নিরস্ত্র করার চেষ্টা চালাল । “তোর প্রতারণার ফাদে আমি আসব না কখনও" নুশি একটুও ঠাণ্ডা হলো না- “মুসলমান বিশ্বাসযোগ্য হতে পারে এ আমি মানতেই পারব না। তবে তুই মুসলমানও নস, খ্রিস্টানও নস । যদি আরব হয়ে থাকিস, তাহলে তুই মরুদস্যু ৷ তলোয়ার বের কর, যাতে আমার আক্ষেপ না থাকে, আমি তোকে মোকাবেলা করার সুযোগ দেইনি ।' “তোমার সঙ্গে আমার কোনোই গাঁটছড়া নেই নুশি!'- আব্বাস সুধাল- “এখানে তোমাকে একলা ফেলে আমি নিজের পথ ধরতে পারি । কিম্ত একজন মুসলমান হয়ে একটা যুবতী মেয়েকে এই বিয়াবানে একলাটি ছেড়ে আমি যাব না । হতে পারে, কোনো তক্কর এদিকে চলে আসবে । তখন সে আমার মতো মহৎ উদ্দেশ্যে সম্মানের সাথে তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে না ।' নুশি এতখানিই উত্তগু যে, আব্বাসে কোনো দাওয়া-ই তাকে শান্ত করতে পারছে না। মেয়েটা একটুও ঠাণ্ডা হচ্ছে না। বারবারই তরবারি উড়িয়ে আব্বাস ইবনে তালহাকে হুঙ্কার দিয়ে চলছে । অবেশষে আব্বাস নিজের তলোয়ারটা বের করল এবং তার নুশির ঘোড়ার পায়ের সামনে ছুড়ে মারল । তারপর কটিবন্দ থেকে খঞ্জরটা বের করল এবং সেটাও ছুড়ে মারল । তারপর এমন কিছু কথা বলল যে, নুশির ক্ষোভের আগুন ধীরে-ধীরে নিভতে লাগল । আমার দুটা প্রশ্নের উত্তর দাও'- নুশি শান্ত সুরে বলল- “এক. এখানে তুমি কী করতে এসেছিলে? দুই. তুমি কী পুরস্কার উসুল করে নিয়েছ? ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।