অনিঃশেষ আলো $ ২২৬ “কী বললে?'_ সহসা চমকে উঠে সাইলিনুশকে থামিয়ে দিয়ে নুশি আতঙ্কিত গলায় জিজ্ঞেস করল- “মতলব তোমার এ নয় তো আবার যে, আমাকেই পুরস্কারস্বরূপ উসুল করে নিয়েছ? তুমি কি আমাকে আমার পিতামাতার কাছে নিয়ে যাচ্ছ না?' 'বোকা মেয়ে'_ সাইলিনুশ উত্তর দিল- “আমার বক্তব্য পুরোপুরি শুনে তারপর মন্তব্য করো । আমি বদ্দু নই নুশি! আমি ব্রিস্টানও নই ।' “তাহলে কী তুমি?" নুশির কণ্ঠে এক পাহাড় বিস্ময় । “মুসলমান'_ সাইলিনুশ উত্তর দিল- “আমি মিশরি নই- আরবি । নাম আমার সাইলিনুশ নয়- আব্বাস ইবনে তালহা । তোমার অন্তরে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ভরে আছে । আমি যখন তোমাকে তোমার ঠিকানায় পৌছিয়ে দেব, তখন বোলো, মুসলমান কেমন হয় আর তাদের চরিত্র কীরূপ | আর মনে করো না, একা আমি-ই ভালো মুসলমান । আমার জায়গায় অন্য কোনো মুসলমান হলে সেও তা-ই করত, যেমনটি আমি করেছি । এ আমাদের ধর্মের শিক্ষা, যাকে আমরা আল্লাহ ও তার রাসূলের বিধান বলে পালন করি ।' নুশির বিস্ময়ের অবধি রইল না। মেয়েটা যেন হঠাৎ আকাশ থেকে মাটিতে পড়ে গেল। সমস্তটা শরীর তার নিথর ও অসাড় হয়ে গেল। কষে বাগ টেনে ধরে ঘোড়াটা দাড় করিয়ে নিয়ে আব্বাস ইবনে তালহার পানে এমনভাবে তাকিয়ে রইল, যেন লোকটা অন্য কোনো জগতের প্রাণী আচম্বিত তার সামনে এসে দীড়িয়ে গেছে । এ যেন সে নয়, যার সঙ্গে সে দীর্ঘ একটা সময় কাটিয়ে এসেছে এবং যে তাকে একটা প্রতারক ও লম্পটের হাত থেকে রক্ষা করে নিয়ে এসেছে । আব্বাস ইবনে তালহা খানিক সামনে এগিয়ে গিয়েছিল । সে দেখল, নুশি তার সঙ্গে তার নেই। ফলে দে যোড় ঘুরিয়ে তাকাল । নুশি দীড়ানো ঘোড়াটার পিঠে বসে একনাগাড়ে তার পানে তাকিয়ে আছে । মুখে তার বিস্ময় ও ছিধার ছাপ পরিস্ফুট । আব্বাসের বোধহয় দৃঢ় বিশ্বাস ছিল, নুশি সঙ্গে-সঙ্গে মেনে নেবে, সে মুসলমান আর মুসলমানদের ব্যাপারে তার ধারণাটাও পালটে যাবে এবং ইচ্ছার বাইরে হলেও বলে উঠবে, মুসলমান তো খুবই ভালো মানুষ! “দীড়িয়ে গেলে কেন নুশি!'_ আব্বাস ইবনে তালহা মোড় ঘুরিয়ে ওদিকে তাকিয়ে জিজ্ঞেস করল- “এসে বিস্ময়ের কী আছে যে, আমি মুসলমান আর মুসলমান মানেই ভালো মানুষ!” কিন্তু নুশির প্রতিক্রিয়া অন্য রকম । সে ঘোড়ার লাগামটা এমনভাবে টেনে ধরে রাখল, যেন তার ঘোড়া ধীরে-ধীরে উলটোপায়ে হাটছে আর সে ডানে-বায়ে এমনভাবে তাকাচ্ছে, যেন পালাতে চাচ্ছে । আব্বাস খানিক দূরে থাকতেই নুশি ঘোড়াটা একদিকে ঘুরিয়ে দিল । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।