Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

ছয় “কথা বলো সাইলিনশ!'_ পথ চলতে-চলতে, পাশাপাশি ঘোড়া হাকাতে-হাকাতে অনেকক্ষণ পর নুশি বলল- “চুপচাপ থেকো না। তোমার নীরবতা আমাকে ভয় ধরিয়ে দিচ্ছে । “আমি তো তোমাকে অনেকই বীর ও নির্ভীক মেয়ে মনে করেছিলাম নুশি!'- সাইলিনুশ মুখ খুলল- “তোমাকে যার ভয় ছিল, তাকে তো তোমারই চোখের সামনে খুন করে এসেছি । তার থেকে তুমি রক্ষা পেয়ে চলে এসেছ । আপন বাগদত্তার ভয় না করাই উচিত । কারণ, ও তোমার হবু স্াযী- শক্র নয় । তোমার লাপাত্তা হওয়ার সংবাদ ও পেতে-পেতে আমরা অনেক দূর চলে যেতে পারব । তা ছাড়া আমরা কোন দিকে এসেছি, তা তো ও জানতেই পারবে না । হতে পারে, ও সন্দেহ করবে, আমি তোমাকে জোরপূর্বক কিংবা প্রতারণায় ফেলে সঙ্গে করে নিয়ে এসেছি। তা-ই যদি হয়, তাহলে ও বেদুইনদের ভাবুতে-ঝুপড়িতে আমাদের খুঁজে বেড়াবে ।' “সবার আগে সে হামুন জাদুকরের তাবুতে যাবে'_ নুশি বলল- “যখন রক্তের মাঝে ডুবে থাকা হামুনের লাশটা দেখবে, তখন তার সন্দেহ দৃঢ় বিশ্বাসে পরিণত হবে, তুমি হামুনকে হত্যা করে আমাকে নিয়ে পালিয়েছ।' “ও আমাদের পেছনে আসবে না'- সাইলিনুশ বলল- “কাজেই ওর ভয়ে তটস্থ হওয়ার কোনোই কারণ নেই । বাকি রইলাম আমি । তোমার আমাকে ভয় করা যথার্থ বটে । আমার কাছে এমন কোনো যন্ত্র বা উপায় নেই, যার দ্বারা তোমার অন্তর থেকে আমার ভয় বের করে দিতে পারি । এই ভীতি তোমার হৃদয় থেকে তখন দূর হবে, যখন আমি তোমাকে তোমার পিতামাতার কাছে পৌছিয়ে দেব ।' “আমি আগেও বলেছি সাইলিনুশ!'_ নুশি বলল- “এখন আবারও বলছি, আমাকে আমার পিতামাতার কাছে পৌছিয়ে দিলে তোমাকে আমি বিপুল পরিমাণ পুরস্কার পাইয়ে দেব । তুমি বিস্ময়ে হতভম্ব হয়ে যাবে । তোমাকে আরও একটা কাজ করতে হবে । আমার পিতামাতাকে এই সমস্ত কাহিনী শোনাতে হবে । আমি শোনালে হয়তবা তারা বিশ্বাস করবেন না । আমার এই বাগ্দতটার ব্যাপারেও বলবে লোকটা কোন চরিত্রের মানুষ এবং কীভাবে সে তার আসল চেহারা খুলে দিয়েছে । “এ তো আমি বলবই নুশি!'_ সাইলিনুশ বলল- “কিন্তু পুরস্কারের কথাটা বারবার মুখে এনো না। কোনো পুরস্কার আমি চাই না । আমি আমার পুরস্কার উসুল করে নিয়েছি ৷ আর..." ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।