অনিঃশেষ আলো $ ২২৪ “আমি যা বলি মেনে নাও" সাইলিনুশ বলল- যে-প্রত্যয় নিয়ে তুমি এসেছ, তাতে তুমি সফল হবে না । যে-বেদুইনরা মুসলমানদের সঙ্গে গিয়ে যোগ দিয়েছে, তাদের প্রকৃতি খানিক আলাদা । আর এরা ওদের চেয়ে ভিন্ন । এই বেদুইনদের থেকে দূরে থাকা-ই তোমার জন্য শ্রেয় । তুমি ফিরে যাও ।" | “তুমি কি আমার সঙ্গে যেতে পার?' নুশি বলল- “আমি এতটাই সন্ত্রস্ত হয়ে উঠেছি যে, একা যেতে আমার ভয় লাগছে। তুমি চলো; আমি তোমাকে এত পরিমাণ পুরস্কার নিয়ে দেব যে, তুমি অবাক হয়ে যাবে ।' 'এই শয়তানটা থেকে আমি তোমাকে 'কোনো লোভে 'পড়ে উদ্ধার করিনি" সাইলিনুশ বলল- “এটা আমার নিজস্ব চরিত্র ৷ নিজের কর্তব্য জ্ঞান করে আমি এসব করেছি। যদি তোমাকে তোমার পিতার কাছে পৌছিয়ে দিতে হয়, তাও আমি কর্তব্য মনে করেই আঞ্জাম দেব ।' “তাহলে চলো এখনই রওনা হই'- নুশি বলল- “আমার হবু স্বামীরও এখনই জানবার প্রয়োজন নেই, ভূত্যটারও নয় । আমি ওদিকে গিয়ে দীড়াই; তুমি তোমার ও আমার ঘোড়াদুটো তৈরি করে নিয়ে আসো ।' সাইলিনুশ আবারও হামুনের তাঁবুতে ঢুকল । হামুন নিথর-নিজীব পড়ে আছে। চোখদুটো খোলা । কিন্তু সেগুলো থেকে জীবনের চমক নিঃশেষ হয়ে গেছে। সাইলিনুশ তাচ্ছিল্যভরা চোখে লাশটার পানে তাকাল এবং তাবু থেকে বেরিয়ে এল । নুশিকে বলল, তুমি ওই দূরে ওথানটায় গিয়ে দীড়াও | বলেই নিজেদের তাবুর দিকে হাটা দিল। সাইলিনুশ ও বেদুইন ভূত্য একই তাঁবুতে অবস্থান নিয়েছিল । ঘোড়াগুলো তাবু থেকে খানিক দূরে একটা জায়গায় বাধা থাকত আর জিনগুলো রাখা ছিল তাবুর ভিতরে । সাইলিনুশ তার তাঁবুতে ঢুকে প্রথমে ভৃত্যটাকে দেখল । লোকটা গভীর ঘুম ঘুমিয়ে আছে। সে নিজের ও ভূত্যের জিনদুটো নিয়ে নিল । দুটা জিনের ওজন অনেক। কিন্তু সাইলিনুশ ওজনটা বরণ করে নিল এবং বিড়ালের মতো পা টিপে- টিপে তাবু থেকে বেরিয়ে ঘোড়ার কাছে চলে গেল | নিজেরটাসহ দুটা ঘোড়ায় জিন বাধল। তারপর নিজেরটায় চড়ে বসে অপরটার লাগাম হাতে নিয়ে নিল । এবার সেই জায়গাটায় গিয়ে পৌছল, যেখানে নুশি তার অপেক্ষায় দাড়িয়ে আছে । নুশি এক লাফে খালি ঘোড়াটার পিঠে পড়ে বসল । দুজন ছুটতে শুরু করল । ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।