Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২২৩ তোমার কাঁগু-কীর্তি অবলোকন করছিলাম । তারপর যথাসময়ে এসে তোমাকে ধরে ফেললাম ।' “আমার অবাক লাগছে এই কাজটা তুমি কেন করলে!'- হামুন বলল- “এর ইজ্জত বাচানোর চিন্তা তো এর হবু স্বামীর করার কথা । কিন্তু সে তোমার থেকে আলাদা হয়ে আমার কাছে এসে বলে গেল, এক দিন কেন তুমি ওকে দুরাত তোমার কাছে রাখো আর তোমার প্রতিশ্রতি পূরণ করো যে, তুমি ওকে রানি, আমাকে রাজা বানিয়ে দেবে আর সম্রাট হেরাকল আমাদেরকে মিশরের কিছু অংশ দান করবেন, যেখানে আমাদের রাজত্ব চলবে ।' সাইলিনুশ নুশির দিকে আর নুশি সাইলিনুশের দিকে তাকাল । “আমি তোমাকে বেঁচে থাকার অধিকার দিতে পারি না'- সাইলিনুশ বলল- “তুমি সরল ও অবুঝ লোকদের সঙ্গে প্রতারণা করছ এবং তাদের কন্যাদের সম্ভ্রম নিয়ে তামাশা করছ ।' একথা বলেই সাইলিনুশ তরবারির আগাটা হামুনের ধমনির উপর রেখে এমনভাবে চাপ দিল যে, তরবারি হামুনের ঘাড় অতিক্রম করে মাটিতে গিয়ে গেথে গেল । সাইলিনুশ তলোয়ারটা বের করে আনল এবং আরেকবার ধমনিতে তরবারির আগাটা ঢুকিয়ে দিয়ে টেনে বের করে আনল এবং ঘাড়টা লম্বালম্বিভাবে কেটে দিল । এবার হামুনের পেট থেকে পা সরিয়ে এনে পিছনে সরে এল । হামুন জবাইকরা ছাগলের মতো ছটফট করতে লাগল এবং তার ঘাড় থেকে রক্তের ফোয়ারা ছুটতে শুরু করল। “চলো নুশি!'- সাইলিনুশ তরবারিটা খাপে ঢুকিয়ে বলল- “একে ছটফট করে মরতে দাও ।' সাইলিনুশ ও নুশি তাবু থেকে বেরিয়ে এল। সং সং সং “আমি আমার হবু স্মামীর কাছে যাব না'_ বাইরে এসে নুশি বলল- “তুমিই বলো, এখন আমি কী করব । তুমি তো জান, আমি এখানে কেন এসেছিলাম । কিন্তু ঘটনা ঘটে গেল অন্যকিছু ৷ তুমি তো আমাকে সঙ্গ দেবে না জানি । ভূত্যটাও আমাকে কোনো সাহায্য করতে পারবে না। আর হবু স্বামীটাকে তো আর চিনতে আমার বাকি নেই যে, ও চেনে শুধু আমরা রূপ আর শরীরটা । আমার চেতনার সঙ্গে ওর কোনোই সম্পর্ক নেই । লোকটা আমাকে বিপথগামী ও নষ্ট করতে পারবে বটে; কিন্ত আমাকে সঙ্গ দিতে পারবে না ।' ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।