অনিঃশেষ আলো $ ২২২ সাইলিনুশ তরবারির আগাটা হামুনের ধমনিতে এতখানি সেঁধিয়ে দিল যে, একটুখানি রক্ত বেরিয়ে এল । “তলোয়ারটা সরিয়ে নাও'- হামুন বলল- “আমার সঙ্গে ওয়াদা করো, আর কাউকে বলবে না । এই মেয়েটাকেও বলে দেবে, যেন জবান বন্ধ রাখে | সাইলিনুশ হামুনের ধমনি থেকে তরবারির আগাটা সরিয়ে নিল । কিন্তু তরবারিটা ওখানেই রেখে দিল। নিজের একটা পা তার পেটের উপর রেখেই চাপ কিছুটা কমিয়ে দিল । তারপর তাকে নিশ্চয়তা দিল, এই ভেদ কেউ জানতে পারবে না। এই মেয়েটা তো এখান থেকে চলেই যাবে । আর একথাটাও মনে রেখো, এ রাজপরিবারের কন্যা । যদি মিথ্যা বল, তাহলে এ তোমাকে অত্যন্ত নির্মম মৃত্যুর স্বাদ উপভোগ করাতে পারবে । কিন্তু তার আগে আমার তরবারি তোমার ধমনিটা কেটে ফেলবে । “তুমি সঠিকই বুঝেছ'- হামুন বলল- “আমি শুধু জাদুর কীর্তি দেখাতে পারি । আর এগুলো সবই ভেলকিবাজি । এই যে আমি নর্তন-কুর্দন ও অন্যান্য আচরণ করি; এর অর্থ হলো, মানুষ আমার দ্বারা প্রভাবিতও হোক, সন্ত্স্তও হোক । বিনিময়ে আমি কী পাই? গোত্রের নেতারা পর্যস্ত এসে আমার পায়ের উপর বসে থাকে । তারা আমার ভোগ-বিলাসিতার উপকরণ জোগান দেয় । যখনই একটা মেয়ের ফরমায়েশ করি, তো কোনো-না-কোনো নেতা দেখে-শুনে একটা রূপসী মেয়ে আমার কাছে পাঠিয়ে দেয় । আমার কোনো চাহিদা-ই অপূর্ণ থাকে না ।' “তুমি নাগটাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে'_ সাইলিনুশ জানতে চাইল- “নাগ কি উত্তর দিত? নাকি ওই চিকন কম্পমান আওয়াজটা অন্য কারও ছিল?" “ওটা আমারই পরিবর্তিত কণ্ঠ ছিল'- হামুন উত্তর দিল- 'ওই সময় আমার পিঠটা তাবুতে উপবিষ্ট লোকগুলোর দিকে থাকে আর মুখ থাকে নাগের দিকে । কেউই বুঝতে পারে না, চিকন ও কম্পমান আওয়াজে আমি-ই উত্তর দেই । “আর ওই যে বাতিগুলো আপনা-আপনি জ্বলে উঠেছিল?" “এটা আমার ভেলকিবাজি'- হামুন উত্তর দিল- “এমন আরও কয়েকটা কৃতিত্ব আমি দেখাতে পারি । আমি সুন্দরী মেয়েদের দক্ষ শিকারী । এই মেয়েটা এমন যে, আমি সব কিছু ভুলে গেছি এবং পেতে উদগ্রীব হয়ে উঠেছি । তুমি ঢুকে না পড়লে আমার মনোবাসনা পূরণ হয়েই যেত ।' “তুমি ভুল বুঝেছ'- সাইলিনুশ বলল- “এই মেয়েটা কালই আমাকে তোমার মতলব বলে দিয়েছিল । এ কোনোমতেই নিজের সমন্ত্রম বিকাতে রাজি ছিল না। আমার শরণাপন্ন হয়ে বলল, তুমি আমাকে রক্ষা করো । আজ একে তোমার কাছে আমি পাঠিয়েছি । একে ভিতরে ঢুকিয়ে দিয়ে নিজে তীবুর বাইরে দরজার কাছে দাড়িয়ে ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।