অনিঃশেষ আলো $ ২২১ হামুন প্রথমবারের মতো লাঠিটা হাতে নিয়ে নাচতে-লাফাতে ও বিস্ময়কর ধরনের আচরণ করতে শুরু করল । নুশি দীড়িয়ে তামাশাটা দেখতে থাকল । নাচতে-নাচতে হামুন নুশির কাছে চলে গেল । তার বাহুতে জামার হাতায় হাত রাখল এবং এত জোরে টান মারল যে, হাতাটা একদম ছিড়ে গেল । নুশি মোকাবেলায় অবতীর্ণ হলো এবং নিজেকে বাচাতে এদিক-ওদিক পালাতে চেষ্টা করল । কিন্তু হামুন পুরুষ বলে কথা । সে নুশির গায়ের পোশাকটা এমনভাবে ছিড়ে শুরু করল, যেমন কোনো হিংস্র প্রাণী তার শিকারকে ছিড়ে-ফেড়ে খায় । নুশির গায়ের অর্ধেক পোশাকই হামুন ছিড়ে ফেলেছে । মেয়েটা এখন অর্ধনগ্রা। হামুন আরও অগ্রসর হওয়ার চেষ্টা করছে । এখন লোকটা আস্ত একটা হায়েনা আর সম্মুখে নুশি মেয়েটা তার বৈধ শিকার, যাকে সে খাবলে খাবে । ঠিক এমনি সময়ে তার পাদুটো মাটি উপরে উঠে গেল এবং পরক্ষণেই চিত হয়ে শয্যায় পড়ে গেল। সে দেখল, তার মাথার কাছে সাইলিনুশ দীড়ানো ৷ সাইলিনুশ অতিন্বচ্ত তাবুতে প্রবেশ করে হামুনকে ঝাঁপটে ধরল, উপরে তুলল এবং পূর্ণ শক্তিতে মাটিতে ছুড়ে মারল । সাইলিনুশ হামুনকে এত জোরে আছাড় মারল যে, তৎক্ষণাৎ উঠে দীড়ানো তার পক্ষে সম্ভব হলো না । সাইলিনুশ হামুনের পেটের উপর পা রেখে সজোরে চাপ দিল এবং বিদ্যুদণতিতে খাপ থেকে তরবারিটা বের করে তার আগাটা হামুনের ধমনিতে রেখে সামান্য চাপ বসিয়ে দিল । হামুন প্রথম-প্রথম সাইলিনুশকে ভয় দেখাল, আমি আমার জিন-তুতদের ডেকে তোমাকে টুকরা-টুকরা করে ফেলব । কিন্তু এসব কথা সাইলিনুশের উপর কোনোই ক্রিয়া করল না। “ঠিক আছে; ওরা এসেই তোমাকে আমার থেকে উদ্ধার করুক ।' বলেই সাইলিনুশ হামুনের পেটের উপর চাপ আরও বাড়িয়ে দিল এবং তরবারির আগাটা তার ধমনিতে ঢুকিয়ে দিল । হামুন ছটফট করতে লাগল । “এবার দেখ কে কাকে হত্যা করে'_ সাইলিনুশ বলল- “তোর বেঁচে থাকার একটা-ই পন্থা আছে। তের আসল রূপটা উন্মোচন করে দে । নিজের মুখে বলে দে এগুলো সব ভেলকিবাজি ও প্রতারণা ।' হাসুন সাইলিনুশকে ভয় দেখাতে আবারও আবারও হুমকির সুরে কিছু কথা বলল । কিন্তু সাইলিনুশ তার কোনোই প্রতিক্রিয়া গ্রহণ করছিল না । ূ “তোর অদৃশ্য শক্তি প্রয়োগ কর'- সাইলিনুশ বলল- “হাতে যদি তোর কোনো শক্তি থাকত, তাহলে এতক্ষণে আমি আক্রান্ত হয়ে যেতাম । এই মেয়েটার সম্তরম নিয়ে তুই খেলতে চেয়েছিলি । বল । দেরি না করে সব বলে দে।' ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।