Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২২০ মুসলমানদের পরাজিত করে তাদের নাম-চিহ্ব মুছে ফেলা আমার জীবনের ব্রত । কিন্তু এই যে-লোকটাকে আমি আমার হবু স্বামী মনে করে বসেছি, এ শুধু আমার রূপ, যৌবন আর এই শরীরটার সঙ্গে সম্পর্ক রাখে । কোনোদিনও ভাবিনি, আমি কতখানি ব্ূপসী, কতখানি চিত্তাকর্ী | নিজের এই শরীরটার সঙ্গে আমার কোনোই হদ্যতা নেই ।" পরবর্তা দিনটা কিছু সময়ের হামুনের তীবুতে কাটল এবং তার সেই পাগলামি, সেই লাফালাফি, সেই কম্পন, সেই নাগের সাথে কথা বলা দেখল । সাইলিনুশ নুশি ও তার হবু স্বামীর মাঝে সমঝোতা করে দেওয়ার অনেক চেষ্টা করল । কিন্তু হবু স্বামীর জিদ কোনোমতেই পানি হলো না। বরং তার ক্ষোভ আগের চেয়ে আরও বেশি বেড়ে গেল । অবশেষে নুশি ঘোষণা দিল, আজ রাত আমি হামুনের তাবুতে যাব । এবার নুশির হবু স্বামীর রাগ কিছুটা দুর্বল হলো । ০ রাত গভীর হলে এবার নুশি হামুনের তীবুর দিকে হাটা দিল । হামুন আগেই জানিয়ে দিয়েছিল, শুধু নুশি তার কাছে যাবে; অবশিষ্ট সবাই তাবুতেই অবস্থান করবে । হামুন নুশিকে তার সম্মুখে বসিয়ে নিল । এমনভাবে বসাল যে, দুজনের হাঁটু পরস্পর লেগে গেল । হামুন নুশির মুখটা দু-হাতের মধ্যে নিয়ে নিজের মুখের একেবারে কাছাকাছি নিয়ে গেল । নুশি না এর থেকে মুক্ত হতে চেষ্টা করল না বটে; কিন্তু তার সমস্ত শরীরে ঘৃণার একটা ঢেউ খেলে গেল । নুশি পরিষ্কার বুঝে ফেলল, হামুন চরমভাবে নেশাগ্রস্ত । লোকটা দীড়িয়ে লাঠিটা হাতে তুলে নিল এবং নর্তন-কুর্দন শুরু করে দিল । তারপর নুশিকে দীড়িয়ে যেতে বলল । নুশি বসা থেকে উঠে দীড়িয়ে গেল । “সবগুলো কাপড় খুলে ফেলো'- হামুন নুশিকে আদেশ দিল- “এমনভাবে বিবসনা হয়ে যাও যে-রকম তুমি জন্ম লাভ করেছিলে । এই শরীরটা কিছুই নয় । আমাকে তোমার আত্মাটা দরকার । তোমার আত্মাটা আমাকে দিয়ে দাও । খুলে ফেলো এসব পোশাক ।' 'না'- নুশি বেঁকে বসল- “তোমার যদি শুধু আত্মারই প্রয়োজন হয়, তাহলে তা এই শরীরটাকে নগ্ন না করেও তা পেতে পার ৷ আমি কাপড় খুলব না ।' নুশির উপর নিজের তেলেসমাতি প্রয়োগের জন্য হামুন কিছু ভংচং আচরণ করল এবং কিছু ভেলকিও পরীক্ষা করল । কিন্তু নুশি অনড়ই রইল- কাপড় খুলতে রাজি হলো না। ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।