অনিঃশেষ আলো $ ২১৯ নুশি বরাবরই একরোখা ও বিদ্রোহী মনোভাবের রাজকন্যা । সে তার হবু স্বামীর হুমকিকে চ্যালেঞ্জ হিসেবে ধরে নিল এবং বলল, তুমি সাইলিনুশকে হত্যা করতে পারবে না । তবে হতে পারে, তুমি নিজে তার হাতে খুন হয়ে যাবে । নুশির তার হবু স্বামীকে আর কথা বলবারই সুযোগ দিল না এবং সেখান থেকে দ্রুতপায়ে কেটে পড়ল। তাবুর কাছে গিয়ে দেখল, সাইলিনুশ তাবু সম্মুখে দণ্ডায়মান । সাইলিনুশ তাকে জিজ্ঞেস করল, ফিরতে এত দেরি হলো কেন? নুশি বিলম্বের কারণ বর্ণনা করল এবং হবু স্বামীর সঙ্গে তার কথোপাকথন ও বাণ্থিতপ্ডা হয়েছে, তাও শোনাল । “তুমি অনেক ভারী দুটা পাথরের তলে এসে পড়েছ নুশি।'_ সাইলিনুশ বলল- “তবে নিজেকে নিঃসঙ্গ মনে করো না । কাল রাত হামুনের তাবুতে চলে যাবে । বাকি কাজ আমার ।' নুশি এখনও সাইলিনুশের সঙ্গে কথা বলছিল । এরই মধ্যে তার হবু স্বামী এসে পড়ল এবং নুশিকে আদেশ দিল, নিজের তীবুতে চলে আসো । সে বোধহয় ভুলে গিয়েছিল নুশি কতখানি একরোখা ও একগুঁয়ে মেয়ে । “আমি তোমার আদেশ মানতে বাধ্য নই'-_ নুশি বলল- “নিজের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত গ্রহণের মতো বিবেক ও সাহস আমার আছে । ওই তাবুতে আমি যাব না। বাকি রাতটুকু আমি সাইলিনুশের তাঁবুতে কাটাব ।' “না নুশি।'- সাইলিনুশ বলল- “এটা আমি মেনে নেব না ।" তারপর সাইলিনুশ নুশির হবু স্বামীকে বলল, ভুল বোঝো না শাহজাদা! ভেবে দেখা দরকার, তুমি কোথায় আছ এবং এখানে কেন এসেছ । নিজের লক্ষ্য-উদ্দেশ্যর কথা মনে রাখো । এটা ব্যক্তিগত বিষয় নিয়ে বাড়াবাড়ি করারও সময় নয়, আবেগতাড়িত হয়ে কথা বলারও সময় নয় ।' “তুই চুপ কর বদ্দু!'- নুশির হবু স্বামী রাজকীয় প্রভাব ঝেড়ে বলল- “একে তোর কাছে রাখ; তারপর দেখ কী হয় ।' “এসে পড়ো নুশি!'- সাইলিনুশ নুশির একটা বাহু ধরে একধারে সরিয়ে নিয়ে বলল- “এই ছেলেটার মাথা নষ্ট হয়ে গেছে। তুমি হুশ-জ্ঞান ঠিক রাখো । আমার তাবুতে এসে পড়ো । অন্যথায় দুজনে বাকি রাত যুদ্ধ করে কাটাবে ।' নুশি সাইলিনুশের সাথে তার তীবুতে চলে গেল । নুশির হবু স্বামী জবলতে-পুড়তে নিজের তীবুতে গিয়ে ধপাস করে বিছানায় গা এলিয়ে দিল । সাইলিনুশকে সে নিজের শত্রু ভাবতে শুরু করল । “এখন আর একে আমি আমার হবু স্বামী বলব না"- তাবুতে বলে নুশি সাইলিনুশকে বলছিল- “আমি রোমসামত্রাজ্যকে বহাল্ করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি। ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।