অনিঃশেষ আলো & ২১৮ সাগরে ডুবে যাওয়া ব্যক্তির জন্য একটা খড়ও অনেক বড় অবলম্বন । নুশি ঝুঁকি বরণ করে নিল যে, এমন একজন লোকের কাছে নিজেকে সঁপে দিল যে, যাকে সে আগে থেকে চিনে না। লোকটা বেদুইন এবং হামুনের জাদুবিদ্যায় বিশ্বাসী ছিল । লোকটা তাকে ধোকাও দিতে পারে এবং ব্যাপারে সে হিংস্রও হয়ে উঠতে পারে । সব মিলে নুশি সমস্যার একটা আবর্তে পড়ে গেল । চারদিকেই ঝুঁকি! চারদিকেই বিপদ! নুশি ওখান থেকে উঠে দীড়াল এবং নিজের তাবুর দিকে হাটা দিল । নুশি ও তার হবু স্বামীর তাবু সাইলিনুশের তাঁবুর সন্নিকটে । কিন্তু নুশি খানিক ঘুরে তীবুর দিকে যাচ্ছিল । সাইলিনুশ সোজা তার তাবুতে চলে গেল । নুশি সবে আধা পথ অতিক্রম করেছে; এমন সময় তার হবু স্বামী তার সামনে পড়ে গেল । হঠাৎ সজাগ হয়ে লোকটার চোখ খুলে গেলে দেখল, নুশি শষ্যায় অনুপস্থিত । সে তাবু থেকে বেরিয়ে এল । রাত জোছনা ছিল । তাই সে নুশিকে সাইলিনুশের সঙ্গে বসা দেখে ফেলল । “এই গভীর রাতে ওই বেদুইনটার কাছে কেন গেলে?' হবু স্বামী নুশিকে শাসনের সুরে জিজ্ঞাসা করল । নুশি ঘটনাটা ঠিক-ঠিকই বলে দিল এবং সিদ্ধান্ত জানিয়ে দিল, আমি আমার সন্ত্রম বিসর্জন দিতে পারব না। “তার সঙ্গে এই আলাপটা তুমি দিনের বেলায়ও করতে পারতে'- নুশির হবু স্বামী বলল- "তুমি এই বেদুইনদের রানি হতে চাচ্ছ আর তার জন্য এই বেদুইন সাইলিনুশকে একজন উপযুক্ত লোক পেয়েছ তাই না? . নুশি আগে থেকেই অস্থিরতা ও সিদ্ধান্তহীনতার মধ্যে ছিল । এবার হবু স্বামীর এহেন উক্তি শুনে, তার শাসকসুলভ আচরণ দেখে জ্বলে উঠল এবং তার হৃদয় থেকে এই হবু স্বামীটার প্রেম-ভালবাসা উবে যেতে শুরু করল । “আমি যেখানেই যাব, সেখানেই রাজকন্যা ও রানিই হব'- নুশি বলল- “সম্রাট হেরাকল-এর বংশ আমার পরিচয় । এই বংশের সঙ্গে তোমার সম্পর্ক অনেক দূরের ৷ আমি চাইলে তোমাকে তাড়িয়েও দিতে পারি । কিন্তু তা আমি চাই না। আমি চাচ্ছি, তুমি তোমার দৃষ্টিভঙ্গি পালটে ফেলো এবং আমার উপর এমন হীন অপবাদ আরোপ করা থেকে বিরত থাকো ।' দুজনেরই মনের অবস্থা এমন একটা পর্যায়ে গিয়ে দীড়াল যে, এই চিন্তাটা কারুই মাথায় এল না, আমরা পরস্পরের ভুল বোঝাবুঝি দূর করে আপস করে নিই । নুশির ভাষা ও বক্তব্য শুনে এবং তার কথা বলার ধরন দেখে হবু স্বামী আগুনের মতো গরম হয়ে গেল । মুখ থেকে তার এমন হুমকি বেরিয়ে গেল যে, সাইলিনুশকে আমি হত্যা করে ফেলব । বলল, এই বেদুইনরা আমার প্রজা । ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।