অনিঃশেষ আলো $ ২১৭ “জীবন শেষ করবে কেন?'- সাইলিনুশ বলল- 'এ ছাড়া জগতে আর কি কোনো পুরুষ নেই, যে তোমার স্বামী হতে পারে? এবার আমি তোমাকে একটা বিষয় বলব, যা আমি তিন-চার দিন আগ থেকেই অনুভব করছি। একসময় আমি হামুনের অলৌকিক জ্ঞানের কথা বিশ্বাস করতাম । এখন করি না । আমি দেখেছি, লোকটার চোখ কেবলই তোমার উপর নিবদ্ধ থাকত । তুমি মেয়েটাও এতই বেশি সুন্দরী ও চিত্তহারী যে, পাদরি-পুরোহিতও তোমাকে দেখলে নিজের ধর্মের কথা ভুলে যাবে । এই হামুন লোকটাকে আমি একজন ভেলকিবাজের চেয়ে বেশি কিছু মনে করি না। এই যে বাতিগুলো আপনা-আপনি জ্বলে উঠল, নিজে-নিজে নিতে গেল এটা একটা ভেলকি । এখন তো তুমি তার সবটুকু মুখোশ তুলেই দেখালে । তুমি বলেছ, আমি যেন তোমাকে হামুন থেকে রক্ষা করি । তোমাকে আমি রক্ষা করব ।' “কী করবে?' নুশি জানতে চাইল । 'এটা জিজ্ঞেস করো না'- সাইলিনুশ বলল- “শুধু এটুকু বলে দিচ্ছি, তুমি নিজের জীবন হরণ করো না- হামুনের জীবন হরণ করো । কীভাবে করবে তা আমি তোমাকে বলে দেব । তুমি শুধু আমার কথা অনুযায়ী কাজ করবে ।' 'এখনই বলে দাও আমাকে কী করতে হবে" নুশি অস্থির হয়ে উঠল- “তুমি সম্ভবত বুঝতে পারছ না, আমি কীরূপ ব্বিতকর পরিস্থিতির শিকার হয়ে পড়েছি । আমার হবু স্বামীর মানসিক অবস্থা তো আমি তোমাকে এখনও বলিনি । ও তো জীবন দেওয়া-নেওয়ার খেলায় মেতে উঠেছিল । আমার ইচ্ছার বিরুদ্ধে বলছে, তুমি হামুনের মনোবাস্থা পূরণ করো ।' *“তোমাকে যা করতে হবে'- সাইলিনুশ বলল- “তাহলো, আজ রাত তুমি হামুনের কাছে চয়ে যাবে । বুঝতে দেবে না, তার প্রস্তাবে তুমি নারাজ ।' “আমাকে সমস্যায় ফেলো না সাইলিনুশ।'- নুশি বলল- “যাওয়ার সঙ্গে-সঙ্গে সে আমাকে নগ্না হয়ে যেতে বলবে । গেলে কী করবে, তা সে আগেই বলে দিয়েছে । “সে বললেও তুমি উলঙ্গ হবে না'_ সাইলিনুশ বলল- “হতে পারে সে জোর করে তোমাকে নগ্ন করার চেষ্টা করবে । কিন্তু তুমি ভয় পেয়ো না । তোমার শরীর বিবন্ত্ হবেনা ।' নুশি অত্যন্ত সাহসী ও জোশ-জযবাওয়ালী মেয়ে ছিল যে, শুধু ভূত্যকে সঙ্গে করে ফরমা থেকে রওনা হয়েছিল এবং পাহাড়-উপত্যকা অতিক্রম করে অজানা-অচেনা এই বেদুইন এলাকায় এসে উপনীত হয়েছে । কিন্তু এখন তার অবস্থা হলো, ভীতি তাকে চেপে ধরেছে এবং কারও সাহায্যের প্রত্যাশী হয়ে উঠেছে। সাইলিনুশকে সমব্যঘী ও সহযোগী বানিয়ে নিয়েছিল বটে; কিন্তু তাকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছে না, তার ব্যাপারে লোকটা কতখানি বিশ্বস্ত ও আস্থাভাজন । কিন্তু ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।