Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২১৬ দিচ্ছিল । আওয়াজটা তেমনই ছিল যেমনটা তোমরা শুনেছিলে । অবশেষে নাগ সেই সূক্ষ্ম ও কম্পমান আওয়াজে বলল, এই মেয়েটা যদি একটুখানি ত্যাগ স্বীকার করে, তাহলে এ রানি হতে পারবে এবং এর সমস্ত কামনা-বাসনা পূরণ হয়ে যাবে | নাগের সাথে আরও কিছু কথা বলে সে আমার দিকে ফিরে বসল এবং আমাকে কাছে ডাকল । আমি তার একেবারে কাছে গিয়ে বসলাম | সে নিজের মতো করে আরও কিছু কথা বলল । অবশেষে বলে বসল, আমি যদি তার সাথে একটা রাত একদম উলঙ্গ হয়ে কাটাই, তাহলে আমার প্রত্যয় পূর্ণতায় পৌছে যাবে । আমি পুরোপুরি সফল হয়ে যাব । সে বলল, তোমার এই সৌন্দর্য আর রূপবান শরীরের প্রতি আমার এক বিন্দু অনুরাগ নেই। কিন্তু আমি যে-অদৃশ্য শক্তির কজায় আছি, তার আদেশ হলো, তোমাদের দুজনের দেহদুটো যদি একাকার হয়ে যায় আর দুজনের আত্মাদুটো যদি উপরে উঠে যায়, তাহলে প্রতিটা মুশকিলই আসান হয়ে যাবে এবং প্রতিটি মনোবাস্থা-ই পূরণ হবে ।' “আমি বুঝে ফেলেছি'- সাইলিনুশ বলল- “এই লোকটা যা চাচ্ছে আমার আর বুঝতে বাকি নেই । বলো, তোমার চিস্তা কী, তুমি কী করতে চাও? 'আমি আগে কী বলেছি তোমার নিশ্চয় মনে আছে'- নুশি বলল- “আগে যা বলেছি, আমি এখনও তা-ই বলব যে, রোমসযত্রাজ্যের জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দেব । কিন্তু সাইলিনুশ! আমার সমন্ত্রম আমি বিসর্জন দিতে পারব না। আমার সম্রমকে আমি আমার হবু স্মামীর আমানত মনে করি | কেউ চাইলেই আমার সম্ভ্রম আমি তাকে দিয়ে দেব এর অনুমতি আমার ধর্ম আমাকে দেয় না হোন তিনি আমার রাজা-মহারাজা | তাছাড়া পাপই যদি করতে হয়, এই নোংরা, অপয়া ও অপদার্থ লোকদার সঙ্গে করব কেন? “বিষয়টা কি তুমি তোমার হবু স্বামীকে বলনি?' সাইলিনুশ জিজ্ঞাসা করল । “বলিছি'- নুশি উত্তর দিল- “কিন্ত লোকটা আত্মমর্যাদাহীন ও লোভী প্রমাণিত হলো । বলল, এতে কোনো পাপ নেই । কোনো দোষ নেই । তার সঙ্গে তুমি একটা রাত কাটাও ৷ তারপর তুমি হবে রানি আর আমি রাজা । হামুন আমাকে বলেছে, হেরাকল আমাকে মিশরের একটা অংশ দান করবেন, যেখানে আমার রাজত্ব চলবে । একথাটা আমার হবু স্বামীকে বললে সে আমার পেছনে পড়ে গেল যে, আমি হামুনের এই আব্দারটা পূরণ করি । আজ সন্ধ্যায় যখন আমি হামুনের ওখান থেকে ফিরে এলাম, তখন তার সঙ্গে আমার এক চোট লড়াই হয়ে গেছে । প্রেমনিবেদনের জন্য আমরা আমাদের তীবুটা আলাদা রাখলাম | কিন্তু সে একদম ভিন্ন রকম প্রমাণিত হলো । তুমি বলো সাইলিনুশ! আমি পালিয়ে যাব, নাকি নিজেই নিজের জীবনটা শেষ করে দেব ।' ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।