Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃএশেষ আলো $ ২১৫ এসে পড়েছে । নুশি সাইলিনুশকে টেনে নিজের পাশে বসিয়ে নিল । সাইলিনুশ জিজ্ঞাসা করল, এত রাতে এখানে বসে কেন? “আমি জানি না, তুমি কেমন মানুষ'- নুশি আচ্ছন কণ্ঠে বলল- “আমি নিশ্চিত হতে পারছি না, তোমাকে বিশ্বাস করব কি করব না । “আমার কপালে তো কিছুই লেখা নেই'- সাইলিনুশ বলল- “এতটুকু তো ভাবতে পার, যাচ্ছিলাম অন্য কোথাও । পথে তোমাকে পেয়ে গেলাম ৷ কথা বললাম । তোমার কথা শুনলাম । তারপর তোমার সঙ্গে এখানে এসে পড়লাম । এখন পরিবারের লোকেরা আমাকে খুঁজে ফিরছে, আমি কোথাও হারিয়ে গেলাম নাকি কোনো দুর্ঘটনার শিকার হয়ে মরেই গেলাম । তোমার প্রতি আমার কোনো মোহ নেই, কোনো লোভ নেই । এতটুকুই কি যথেষ্ট নয়, আমার প্রতি তুমি আস্থা স্থাপন করবে? এতটুকুই কি যথেষ্ট নয়, তোমার হবু স্বামী তোমার আস্থাভাজন লোক? না'- নুশি সোজা-সাপটা উত্তর দিল- “তার থেকে আমার আস্থা উঠে গেছে । এখন আমি একা । এখন আমি নিঃসঙ্গ । আমার কাছে ঘোড়া আছে । মনে ভাবনা জাগে, এখান থেকে পালিয়ে যাই ।' “কেন?'_ সাইলিনুশ বলল- “কোন বিষয়টা তোমাকে তোমার হবু স্বামী থেকে এভাবে বীতশ্রদ্ধ করে তুলেছে?" “আমাকে প্রতিশ্রুতি দাও'_ নুশি বলল- “আমার কোনো কথা তুমি আমার হবু স্বামীকে বলবে না । আমার ভূৃত্যর এ ব্যাপারে কিছু জানবার প্রয়োজন নেই ।' সাইলিনুশ তাকে নিশ্চয়তা দিল, তোমার সব কথা আমি আমার মনের সমাধিতে দাফন করে ফেলব । তুমি নিশ্চিন্তে, নির্ভাবনায় মনের সব কথা আমাকে বলতে পার । “এই হামুন জাদুকরটা থেকে আমাকে বাঁচাও" নুশি বলল- লোকটা একাকি আমাকে কাছে বসিয়ে তোমাদের বের করে দিয়েছিল । তখন সে নিজের উপর অন্য একটা অবস্থা তৈরি করে নিয়েছিল । কখনও আমার মুখটা নিজের মুঠোর মধ্যে নিয়ে আমার চোখে তাকাতে লাগল আবার কখনও নিজের মুখটা আমার মুখের এত কাছে নিয়ে এল যে, তার কপাল আমার কপালের সাথে লেগে গেল । সেসময় তার মুখ থেকে যে-দুর্গন্ধ আমার নাকে ঢুকেছিল, জানি না, কেন আমি তখন সংজ্ঞা হারাইনি । তার শ্বাস এত গরম যে, আমি মুখে জ্বলন অনুভব করতে শুরু করেছিলাম । ভালোই হলো যে, মুখটা সে তাড়াতাড়ি পেছনে সরিয়ে নিয়েছিল । তারপর সে এমন কিছু বিস্ময়কর ও অভিনব আচরণ করল, যার কিছুই আমি বুঝতে পারছিলাম না। তারপর সে আমার দিকে পিঠ দিয়ে তার নাগটার পাশে গিয়ে বসল এবং নাগকে কিছু জিজ্ঞাসা করতে শুরু করল । আমার কাছে যনে হচ্ছিল, নাগ তাকে উত্তর ফডড/.911000119.0010)

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।